চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশ্মীরে শ্যুটিংয়ে গিয়ে নাকি আহত বিজয়-সামান্থা? সত্যিই না গুজব!

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে ‘খুশি’ (Kushi) ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হলেন, অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Devarakonda) এবং সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। শোনা গিয়েছে, অভিনেতার গাড়ি উল্টে জলে পড়ে গিয়েছে। শোনা গিয়েছে, কাশ্মীরের পহেলগাঁওতে ‘খুশি’ ছবির শ্যুটিং চলছিল। খুব কঠিন একটি স্টান্ট করতে গিয়েই সামান্থা এবং বিজয়ের গাড়িটি গভীর জলে পড়ে যায়। তেমন কোনও চোট না লাগলেও তাঁরা দুজনেই পশ্চাৎদেশে সামান্য আঘাত পায়। আপাততঃ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে দক্ষিণী তারকাদের। তবে ঘটনাটি ঘটেছিল গত শনিবার। কিন্তু একটুও বিশ্রাম নয়, দুজনেই রবিবার থেকে কাজ শুরু করেছেন। যদিও তাঁদের শরীরে এখনও ব্যথা রয়েছে। কাছের একটি বেসরকারি হোটেলে তাঁদের ফিজিওথেরাপি করানো হয়।

এরপর গতকাল অর্থাৎ সোমবার তাঁরা কাশ্মীর থেকে ফিরে যান। তবে এতক্ষন যা শুনছিলেন পুরোটাই একটা গুজব, কারণ এই খবরের সত্যতা নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল। শেষমেশ আজকেই খুশি ছবির নির্মাতারা অফিসিয়াল পেজ থেকে টুইট করে জানান, ‘এই খবরটা পুরোপুরি ভুয়ো খবর। সামান্থা এবং বিজয় কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হয় নি, এটি নিছকই রটানো। গতকাল ছবির পুরো টিম হায়দ্রাবাদে ফিরে এসেছেন। কাশ্মীরে খুব আনন্দ করে বিজয়-সামান্থা ৩০ দিন টানা এই ছবির শ্যুটিং সেরেছেন। সুতরাং সব কথা বিশ্বাস করবেন না।’ টিম খুশি বলছে এই রিপোর্টের কোন সত্যতা নেই।

উল্লেখ্য, খুশি একটি রোমান্টিক বিনোদনকারী ছবি হাতে চলেছে। যেখানে, অভিনয় করছেন, বিজয় দেবেরকোন্ডা এবং সামান্থা৷ খুশি পরিচালনা করেছেন শিব নির্ভানা। ছবিটি ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছে মিররি মুভি মেকার্স। এই ছবিটি একই সঙ্গে তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ