নিউজিল্যান্ডের সঙ্গে হার, দুঃখ ভোলাতে স্বামীকে কীর্তন শোনাতে নিয়ে গেলেন অনুষ্কা

এই পরাজয়ের পরেই বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ২০ অক্টোবর মুম্বইয়ের নেস্কোতে আমেরিকান গায়ক কৃষ্ণা দাস আয়োজিত একটি কীর্তনে অংশ নেন। এমনকী তাঁরা লন্ডনে থাকাকালীনও একাধিকবার কৃষ্ণা দাসের কীর্তনে যোগ দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর থেকেই অভিনয় থেকেই দূরে বলিউড কুইন অনুষ্কা। মেয়ে ভামিকা হওয়ার পরে আরও দূরে সরে যান তিনি। যদিও অভিনেত্রী তাঁর পরবর্তী ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং শেষ করেছেন। কিন্তু নেটফ্লিক্স ছবিটির মুক্তি নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবুও ভক্তদের আশা ছিল যে, হয়তো ভামিকাকে বড় করার পর আবারও অভিনয়ের প্রত্যাবর্তন করবেন অনুষ্কা। কিন্তু ছেলের মা হওয়ার পর ভক্তদের সেই আশাতেও জল ঢেলে দিয়েছেন অনুষ্কা। গুঞ্জন, অভিনয়ে আর ফিরবেন না অনুষ্কা। এখন থেকে স্বামী-সন্তান নিয়ে লন্ডনই পাকাপাকি আস্তানা হবে বিরাট-অনুষ্কার। ভারতের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলি, ভালবেসে তাঁর গলাতেই ২০১৭ সালে মালা পরিয়েছেন বলিউড ডিভা। এখন স্বামী-সন্তানরাই সব অভিনেত্রী, যাদের জন্যে হাসিমুখে কেরিয়ারকেও বলি দিয়ে দিলেন নায়িকা। আবার কবে অভিনয়ে ফিরবেন তিনি তা ধোঁয়াশায়। বিরাটের উত্থান-পতনের সাক্ষী এখন অনুষ্কা। স্বামীর কেরিয়ারের সকল পরিস্থিতিতেই তাঁর সঙ্গে ঢাল হয়ে দাড়িয়ে আছেন অনুষ্কা। যেন তিনিই বিরাটের লেডি লাক। বিরাটের ম্যাচে যেকোনও ভাবেই মাঠে থেকে তাঁর জন্যে উল্লাস করেন অনুষ্কা। আর অনুষ্কা মাঠে না থাকলেও জিতে মাঠ থেকেই ভিডিও কলে আনন্দ ভাগ করে নেন বিরাট। এমনকী ছুটি পেলেই স্ত্রী-সন্তানদের সঙ্গেই সমস্ত সময়টা কাটান বিরাট। সম্প্রতি মুম্বইয়ে কৃষ্ণদাসের কীর্তনে আবারও দেখা মিলল অনুষ্কার আর স্ত্রীকে সঙ্গ দিলেন বিরাট। সেখানে আনন্দে উল্লাসে দেখা গেল দুজনকে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শোচনীয়ভাবে পরাজাত হয়েছে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের পরেই বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ২০ অক্টোবর মুম্বইয়ের নেস্কোতে আমেরিকান গায়ক কৃষ্ণা দাস আয়োজিত একটি কীর্তনে অংশ নেন। এমনকী তাঁরা লন্ডনে থাকাকালীনও একাধিকবার কৃষ্ণা দাসের কীর্তনে যোগ দিয়েছিলেন। করওয়া চৌথের রাতে মুম্বইয়ে লাইভ পারফরম্যান্স ছিল কৃষ্ণ দাসের কীর্তনের। সেখান থেকেই দম্পতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুষ্কাকে ভিড় উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায়। অন্যদিকে, বিরাটকেও কীর্তনে নিজেকে উপভোগ করতে দেখা যায়। শোয়ের আয়োজকরা ছবিগুলি শেয়ার করে লিখেছেন, “বিরাট এবং অনুষ্কা আজ মুম্বাইয়ের কৃষ্ণ দাস লাইভে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাদের উপস্থিতি সম্মিলিত ভক্তি আরও বাড়িয়েছে, এই সমাবেশটিকে আরও বিশেষ করে তুলেছে।” তবে এই প্রথম নয় যে বিরাট ও অনুষ্কা কৃষ্ণ দাসের কীর্তনে অংশ নিয়েছেন। এর আগে চলতি বছরের জুলাই মাসে লন্ডনে কৃষ্ণ দাসের একটি কীর্তনেও দেখা গিয়েছিল এই দম্পতিকে। ক্রিকেট ফ্রন্টে, বিরাট কোহলি, সর্বশেষ খেলেছিলেন বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে, যেখানে ভারত আট উইকেটে হেরেছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Capital Group (@capitalgroupindia)

এখন মুম্বইতে কীর্তন উপভোগ করার পরে সরাসরি পুনে চলে গেছেন তাঁরা। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ২৪ অক্টোবর, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, অনুষ্কা শর্মার কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলি, তিনি ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস দিয়ে তার প্রত্যাবর্তন করতে প্রস্তুত ছিলেন। যদিও Netflix ফিল্মটি এখনও আলোর মুখ দেখেনি।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে