পঞ্জাব কিংসকে হারিয়েই ভিডিও কলে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আড্ডা বিরাটের

তাই স্বাভাবিকভাবেই গতকাল RCB জয়ের পর স্ত্রীকে মিস করছিলেন বিরাট। তাই মাঠের মধ্যেই ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি, উড়ন্ত চুম্বন দেন। যে ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। যার জন্যে সারাবছর অপেক্ষা করে থাকেন ক্রিকেট প্রেমিরা। উদ্বোধনী ম্যাচ ছিল বিরাট ও ধোনি বাহিনীদের মধ্যে। কিন্তু যতটা উত্তেজনা নিয়ে এদিন বিরাট ভক্তরা খেলা দেখতে এসেছিলেন, ঠিক ততটাই দুঃখ নিয়ে তাঁদের ফিরে যেতে হয়, কেননা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার হয় বিরাট কোহলি বাহিনী RCB। তবে খেলায় হার-জিত তো আছেই। একদিন হয়নি তো কী হয়েছে, পরেরদিন ঠিকই হবে! এটাই বিশ্বাস ছিল বিরাট ভক্তদের। তাই হল, গতকাল পঞ্জাব কিংসের সঙ্গে লড়াইয়ে জিত হয় বিরাট কোহলি টিমের। আর খেলায় জিতেই স্বাভাবিকভাবেই এদিক-ওদিক স্ত্রীকে খুঁজতে থাকেন বিরাট কোহলি।

কিন্তু তিনি তো আসেননি। আসলে সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। স্বামীর সবথেকে বড় চিয়ারলিডার হলেন অনুষ্কা শর্মা। খুব অসুবিধা না থাকলে স্বামীর কোনও ম্যাচ মিস করেন না, যদি গুরুত্ব পূর্ণ ম্যাচ হয়, তাহলে তো কথাই নেই! মাঠের গ্যালারির প্রথম আসন থেকেই স্বামীকে উৎসাহ দিতে থাকেন তিনি। আর সেই ম্যাচ যদি জিতে যায় বিরাট বাহিনী, বা পরপর ছক্কা হাঁকিয়ে যদি সেঞ্চুরি করেন, তাহলে তো কথাই নেই! ম্যাচ শেষে প্রথমেই তাঁর চোখ যায় স্ত্রীর দিকে। প্রকাশ্যে চুমু ছুঁড়ে দেন স্ত্রীকে। আর ওই ভিডিও ঝড়ের বেগে ভাইরালও হয়ে যায়। এমনকী প্রেগনেন্সি অবস্থায়ও বিশ্বকাপে ইন্ডিয়ার সব ম্যাচে তিনি মাঠে উপস্থিত থাকার চেষ্টা করেছেন। কিন্তু IPL-এর শুরু থেকে RCB র দুটি ম্যাচ হয়ে গেল। কিন্তু অনুষ্কার দেখা নেই।

 

আসলে লন্ডনে আকায়ের জন্ম হওয়ার পর এখনও ভারতে ফেরেন নি অভিনেত্রী। তাই স্বাভাবিকভাবেই গতকাল RCB জয়ের পর স্ত্রীকে মিস করছিলেন বিরাট। তাই মাঠের মধ্যেই ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি, উড়ন্ত চুম্বন দেন। যে ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি সুসম্পন্ন হয় চিনাস্বামী স্টেডিয়ামে। ভিডিও দেখে যতদূর মনে হচ্ছে, এদিন ভিডিওকলে শুধু স্ত্রী নয়, বাচ্চা ভামিকা এবং আকায় ছিল। এদিন ম্যাচের শেষে বিরাট জানান, ছেলের জন্মের কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ মিস করেন। ইতালিতে ১১ ডিসেম্বর, ২০১৭-এ গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। এরপর এই জুটি ২০২১ সালের ১১ জানুয়ারী প্রথম সন্তান ভামিকাকে পরিবারে স্বাগত জানান৷ তবে অনুষ্কার দ্বিতীয় গর্ভধারণের বিষয়টি আঁটসাট ছিল৷ ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি, বিরাট-অনুষ্কা একটি ছেলে আকায়ের বাবা-মা হন। কাজের ফ্রন্টে, অনুষ্কা কে পরবর্তীতে দেখা যায়, একটি স্পোর্টস বায়োপিক ফিল্ম ‘চাকদা এক্সপ্রেস’। তবে ছবিটি কবে মুক্তি পাবে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু