কি কাণ্ড, অস্কার প্রবেশের জন্যে নাকি ২০ লক্ষ দিতে হয়েছে ‘RRR’ বাহিনীকে, সত্যিই কী

'RRR'-এর হাত ধরে প্রায় ১৪ বছর পর দেশে অস্কার প্রবেশ করল। শুধু তাই নয়, সেটা তথ্যচিত্র হিসেবেও দক্ষিণী ছবির জয়জয়কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্কার জয় করে দেশে ফিরেছে তেলেগু ছবি ‘RRR’ টিম। ছবির সকল স্তম্ভকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েছে দেশবাসীর। বিমান বন্দরে প্রবেশ করতেই বিশালাকার মালা দিয়ে RRR-এর গোটা টিমকে বরণ করে নেয় হায়দ্রাবাদীরা। গত সোমবার অর্থাৎ ১৩ মার্চ ৯৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে, ছবির গান ‘নাটু নাটু’-সেরা মৌলিক গান হিসেবে সম্মানিত হয়েছে। বাকি চার দাপুটে গায়িকাদের হারিয়ে অস্কার তুলে নেয় গানের নির্মাতারা। ‘RRR’-এর হাত ধরে প্রায় ১৪ বছর পর দেশে অস্কার প্রবেশ করল। শুধু তাই নয়, সেটা তথ্যচিত্র হিসেবেও দক্ষিণী ছবির জয়জয়কার। সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার পেয়েছে তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

‘নাটু নাটু’-র সৃষ্টিকর্তা থেকে গানের অভিনেতা অর্থাৎ গানের সঙ্গে জড়িত রাজামৌলি, রামচরণ, এনটিআর, রাহুল, কালা ভৈরব, এম এম কীরাভানি, চন্দ্রবোস-সহ সকল শিল্পীরাই অস্কারে উপস্থিত ছিলেন, সঙ্গে এই গানটি অস্কারের মঞ্চেও লাইভ পারফর্ম করেছেন রাহুল, কালা ভৈরব। কিন্তু সম্প্রতি এক বিস্ফোরক খবর প্রকাশ্যে এলো। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, শুধুমাত্র সুরকার এমএম কীরাভানি এবং গীতিকার চন্দ্রবোস বিনামূল্যে অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে পেরেছিলেন।

কিন্তু অন্যান্যরা, যেমন এসএস রাজামৌলি, রাম চরণ, স্ত্রী উপাসনা, জুনিয়র এনটিআর, এমএম কিরাভানি, চন্দ্র বোস, নাটু নাটু গায়ক কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ-সহ RRR দল লস অ্যাঞ্জেলেসের অস্কারে প্রবেশের জন্য ২০ লাখ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলেন। তবে এটি সত্য নয়। IndiaToday.in-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদনটি মিথ্যা। এসএস রাজামৌলি সম্প্রতি শেয়ার করেছেন যে, ইতিমধ্যেই তিনি আরআরআর-এর সিক্যুয়াল নিয়ে ভাবছেন।

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?