৫ বছরের ছোট গায়কের সঙ্গে প্রেম করছেন দিশা পাটানি, মুখ ঢেকে রাখেন কেন তালবিন্দর?

যদিও দিশা বা তালবিন্দর কেউই এখনও তাদের ডেটিং নিশ্চিত করেননি, তবুও ভক্তরা তালবিন্দর কে তা জানতে আগ্রহী। তালবিন্দরের পুরো নাম তালবিন্দর সিংহ সিধু, কিন্তু তিনি তালবিন্দর নামেই পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যাকি শ্রফের বাড়ির বধূ হওয়া আর হল না। টাইগার শ্রফকে ভুলে পঞ্জাবি গায়ক তালবিন্দর সিংহ সিধুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী দিশা পাটানি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি ফাঁস হয়, যখন কৃতি শ্যাননের বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফির ছিলেন দিশা পাটানি। তখনই বিমানবন্দরে তাঁর সঙ্গে তালবিন্দরকে দেখা যায়। তাঁদের দুজনের রসায়ন গোটা সোশ্যাল মিডিয়ার নজর কেড়ে নিয়েছিল। জুটিকে একসঙ্গে হাতে হাত ধরে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। একে অপরের দিকে তাকিয়ে খুনসুঁটি করতেও দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দিশা পাটানির প্রেম নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তবে তালবিন্দর কে? তিনি পঞ্জাবের জনপ্রিয় একজন গায়ক। কিন্তু তিনি কখনও তাঁর মুখ প্রকাশ্যে আনেননি।

উদ্ভট উদ্ভট মুখোশ দিয়ে মুখ ঢেকে রাখেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর মুখে নানারকম চিত্র আঁকা থাকা। কখনও স্কেলিটনের মুখ দেওয়া থাকে। এমনকী মুখ ঢেকেই তিনি কনসার্টে পারফর্ম করেন। কিন্তু কেন তিনি সবসময় মুখ ঢেকে রাখেন? দিশাকে নূপুর শ্যানন এবং গায়ক স্টেবিন বেনের রিসেপশনেও তালবিন্দরের সঙ্গে দেখা গিয়েছে। সূত্রের খবর, তালবিন্দরের বয়স এখন ২৮ বছর আর দিশা পাটানির বয়স ৩৩ বছর। অর্থাৎ ৫ বছরের ছোট গায়কের প্রেমে বুঁদ এখন বলিউড অভিনেত্রী। নূপুর শ্যাননের রিসেপশনের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দিশা এবং তালবিন্দরকে প্রায় ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। এরপর থেকেই তাঁদের ডেটিং গুঞ্জন তীব্র আকার নিয়েছে। এবার তালবিন্দরের পরিচয় জেনে নিন…

যদিও দিশা বা তালবিন্দর কেউই এখনও তাদের ডেটিং নিশ্চিত করেননি, তবুও ভক্তরা তালবিন্দর কে তা জানতে আগ্রহী। তালবিন্দরের পুরো নাম তালবিন্দর সিংহ সিধু, কিন্তু তিনি তালবিন্দর নামেই পরিচিত। তিনি ১৯৯৭ সালে পঞ্জাবের তারন তারানে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন পঞ্জাবি গায়ক, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। তিনি বর্তমানে পঞ্জাবি সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র। তালবিন্দরের বিশেষত্ব হলো তিনি ঐতিহ্যবাহী পাঞ্জাবি গানগুলিকে হিপ-হপ, আরএন্ডবি, ট্র্যাপ এবং সিন্থ-পপ বিটের সঙ্গে মিশিয়ে একটি অনন্য স্টাইলে পরিবেশন করেন। তালবিন্দরের গান তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়। তাঁর অনেক গান ইনস্টাগ্রাম রিলে ট্রেন্ড করে। তবে তালবিন্দর কখনও তাঁর মুখ জনসমক্ষে প্রকাশ করেন না। তিনি তাঁর সমস্ত শোতে মুখ রঙ করে পরিবেশনা করে। তার সমস্ত ইনস্টাগ্রাম ছবিতে, মুখোশ দিয়ে ছবি দিয়েছে। তাঁর এই স্টাইল তাঁকে অন্যান্য শিল্পীদের থেকে আলাদা করেছে। আসলে গায়ক সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। তিনি চান না যে, তারকা খ্যাতির জন্যে তাঁর সাধারণ জীবন বিপর্যস্ত হোক। তালবিন্দর ২০১৮ সালে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন। তার “নাশা”, “ধুন্দা” এবং “খেয়াল” গানগুলি ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। ২০২৪ সালের অক্টোবরে, তালবিন্দর তার প্রথম অ্যালবাম “মিসফিট” প্রকাশ করেন। তিনি দুয়া লিপা এবং জি-ইজির মতো আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গেও সরাসরি গান পরিবেশনা করেছেন। তালবিন্দরের কেরিয়ার বর্তমানে ঊর্ধ্বমুখী।

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার