চড় বিতর্কে অ্যাকাডেমি থেকে ইস্তফা স্মিথের

অ্যাকাডেমি অব মোশন পিকচার্স থেকে ইস্তফা দিলেন উইল স্মিথ। শুক্রবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সভাপতি ডেভিড রুবিন জানান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অ্যাকাডেমি অব মোশন পিকচার্স থেকে ইস্তফা দিলেন উইল স্মিথ। শুক্রবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সভাপতি ডেভিড রুবিন জানিয়েছেন, উইল স্মিথের পদত্যাগ পত্র আমরা পেয়েছি এবং গ্রহণ করেছি। পরবর্তীতে আমরা সমস্ত নিয়ম মেনে এর প্রক্রিয়াকরণ করব। আগামী ১৮ এপ্রিল আমাদের আগামী নির্ধারিত বোর্ড সভা। তাঁর আগে পর্যন্ত উইল স্মিথের ঘটনার বিরুদ্ধে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। 

স্মিথ তাঁর পদত্যাগ পত্রে যা লিখেছেন তা হল ,”অ্যাকাডেমি আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল আমি লিখিতভাবে তার জবাব অ্যাকাডেমিকে দিয়েছি। ৯৪তম অস্কারের মঞ্চে আমার কার্যক্রম অত্যন্ত বিস্ময়কর ও বেদনাদায়ক ছিল। আমি অ্যাকাডেমির দেওয়া নির্দেশ শৃঙ্খলাবদ্ধভাবে মেনে চলব। 

স্মিথ আরও বলেছেন যে ওইদিনের মঞ্চে তিনি যেভাবে সঞ্চালক ক্রিস রককে আক্রমণ করেন তাতে তাঁর পরিবার, অনুরাগী ও বিশ্বের সমস্ত মানুষ স্তম্ভিত ও মর্মাহত হয়েছেন। আমি আমার এই কার্যকলাপের জন্য ক্ষমাপ্রার্থী। আমি অ্যাকাডেমির নিয়ম লঙ্ঘন করেছি এমন একটি কাজ করে। আর তাই আমি অ্যাকাডেমি থেকে পদত্যাগ করতে চাই। এবং এই বিষয়ে বোর্ডের সমস্ত নিয়ম আমি আগামীদিনে মেনে চলব ও সহযোগিতা করব। 

৯৪তম অস্কারের মঞ্চে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা নিয়ে তোলপাড় সারা বিশ্ব। অসুস্থ স্ত্রীকে নিয়ে মস্করার জেরে মঞ্চে উঠে সঞ্চালককে চড় কষান উইল স্মিথ। তাঁর এমন কাণ্ডে স্তম্ভিত হয়ে যায় সারা বিশ্ব। পরবর্তীকালে মঞ্চে পুরস্কার নিতে উঠে যদিও অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। স্মিথের এই ঘটনায় বিস্মিত সকলে। এবার এই ঘটনার জেরে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন স্মিথ।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ