মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী জারিন খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী জারিন খান-এর জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। ৮ এপ্রিল প্রয়াত হলেন তাঁর মা পারভীন খান। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। মায়ের মৃত্যুর খবরে শোকাহত অভিনেত্রী এবং তাঁর পরিবার।

জানা গিয়েছে, বয়সজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন পরভিন খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালের অক্টোবর মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই সময় সামাজিক মাধ্যমে পোস্ট করে মায়ের অসুস্থতার কথা ভক্তদের জানিয়েছিলেন জারিন খান। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কিছুদিন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও ২০২৬ সালে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি এবং ফের হাসপাতালে ভর্তি করতে হয়।মায়ের দ্রুত সুস্থতার জন্য সেই সময় ভক্তদের কাছে প্রার্থনা করার আবেদনও করেছিলেন অভিনেত্রী। একাধিকবার তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনে সবচেয়ে বড় ভরসা ছিলেন তাঁর মা। ফলে মায়ের প্রয়াণে গভীরভাবে ভেঙে পড়েছেন জারিন। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে এসে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

৩৮ বছর বয়সি জারিন খান এখনও অবিবাহিত। ব্যক্তিগত জীবনের নানা ছোট-বড় বিষয় তিনি মায়ের সঙ্গেই ভাগ করে নিতেন। সামাজিক মাধ্যমেও মায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি দেখা যায়। মায়ের অসুস্থতার সময় বারবারই তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।কর্মজীবনের ক্ষেত্রে, ২০১০ সালে সালমান খান-এর বিপরীতে বীর ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জারিন খান। এরপর তিনি পঞ্জাবি ছবি Daaka ও Jatt James Bond-এ অভিনয় করেছেন। শেষবার তাঁকে ২০২১ সালে হাম ভি আকেলে তুমভি আকেলে ছবিতে দেখা গিয়েছিল। মায়ের মৃত্যুর খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই এই কঠিন সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন জারিন খানকে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?