কাতারে পরিচয়, ইংল্যান্ডের সঙ্গে ফিরছে নাদুস-নুদুস একটি বিড়াল

নাম রেখেছে দাভে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবারের মতো বিশ্বকাপ ফুটবল অভিযান শেষ ইংল্যান্ডের। ফ্রান্সের কাছে তারা পরাজিত হয়েছে। খেলা ছিল শনিবার আল বাইত স্টেডিয়ামে। ম্যাচের ফলাফল ২-১। অনেকেই আশা করেছিলেন, ৫৬ বছর খরা কাটাতে পারবে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। সেই আশা জলে গিয়েছে। আবার চার বছরের অপেক্ষা।

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ায় আপাতত বাড়ি ফেরার পালা। তবে তাদের সঙ্গে ফিরছে একটি বিড়াল। জানা গিয়েছে, ইংল্যান্ড শিবিরের খেলোয়াড়েরা যেখানে উঠেছিলেন, সেখানে বিড়ালটি নিয়ম করে খেতে আসত। সবার খাওয়া শেষ হওয়া পর্যন্ত সে চুপ করে বসে থাকত। খেলোয়াড়েরা সকলেই ওর জন্য কিছু খাবার বাঁচিয়ে রাখত। খাবার খেয়ে ইংল্যান্ডের ক্যাম্পেও থেকে যেত। স্কোয়াডের প্রত্যেক সদস্যের সঙ্গে ওর বেশ খাতির হয়ে যায়। একটা নাম না রাখলেই নয়। কী নাম রাখতে হবে, তা নিয়ে সকলে আলোচনা করে। ঠিক হয়, বিড়ালের নাম রাখা হবে দাভে। একবার ওই নাম ধরে ডাকলেই ছুটে হাজির। কেলে ওয়াকার আর জন স্টোনের সঙ্গে ভাব-ভালোবাসা বাকিদের থেকে একটু বেশি।

ওয়াকার জানিয়েছেন, কাতার পৌঁছে আমরা আমাদের জন্য বরাদ্দ জায়গায় উঠি। একদিন টেবিলে বসে খাচ্ছি। দেখি, নীচে চুপ করে বসে রয়েছে। খাওয়া শেষ করে ওকেও খেতে দিই। খেয়ে ও আবার নিজের জায়গায় চলে যেত। ওর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়।  ওকে নিয়েই আমরা দেশে ফিরব । 

আরও পড়ুন পেনাল্টি মিস করে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের, সেমিতে ফ্রান্স 

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা