গোড়ালিতে চোট, বিশ্বকাপ শেষ নেইমারের!

যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: সুই‍ৎজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা। গোড়ালিতে চোট পাওয়ায় গ্রুপ লিগের বাকি দুই ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের তারকা ফুটবলার নেইমার সিলভা দ্য জুনিয়র। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধু গ্রুপ পর্বেই নয়, চলতি বিশ্বকাপে আর খেলা হবে না পিএসজি তারকার। যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। নেইমারের চিকি‍ৎসকের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা।

স্বদেশীয় কিংবদন্তী ফুটবলার পেলের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই কাতারে এসেছিলেন পিএসজি তারকা নেইমার। আর দুই গোল করলেই ছুঁয়ে ফেলবেন কালো মানিককে। বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নেমে প্রতিপক্ষের খেলোয়াড়দের চোরাগোপ্তা হামলার শিকার হতে হয়েছিল ব্রাজিল দলের প্রাণভোমরাকে। ওই ম্যাচে মোট নয়বার ফাউল করা হয়। নিকোলা মিলানকোভিচের সঙ্গে বল দখলের লড়াইতে গুরুত্বপূর্ণ চোট পান। শেষ পর্যন্ত ৮০ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। মাঠ ছাড়ার সময়ে অনেকটাই মনমরা দেখাচ্ছিল ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে।

ব্রাজিল দলের চিকি‍ৎসক রডরিগো লাসমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘চোট নিয়ে মাঠে ১১ মিনিট কাটিয়েছিলেন নেইমার। আর জোর করে মাঠে থাকার মূল্য চোকাতে হচ্ছে তাঁকে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।  তার পরে পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ সূত্রের খবর, গোড়ালির চোটের কারণে আগামী সোমবার সুই‍ৎজারল্যান্ডের বিরুদ্ধে তো বটেই এমনকী ক্যামেরনের বিরুদ্ধে নেইমারের মাঠে নামা অনেকটা অনিশ্চিত। এমনকী বিশ্বকাপে আর নাও খেলা হতে পারে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের।   

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি