ব্রাজিলের ছিটকে যাওয়ায় অবশেষে মুখ খুললেন নেইমার

ইন্সটাগ্রামে আবেগঘন পোস্ট তারকা ফুটবলারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ ব্রাজিলের। স্কোয়াড দেশে ফিরে গিয়েছে। দেশের মাটিতে পদার্পণ করার পর দলের পরাজয় নিয়ে মুখ খুললেন তারকা ফুটবলার। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নেইমার রবিবার আবেগঘন পোস্ট করেন। লেখেন মনে হল যেন নরকে পৌঁছেছি। নরক যন্ত্রণা ভোগ করছি। ইন্সটাগ্রামে পোস্ট করা সেই আবেগঘন পোস্টের ভাবানুবাদ এখানে তুলে ধরা হল।

ব্রাজিলের মাটিতে দাঁড়িয়ে আজ অসম্ভব কষ্ট অনুভব করছি। এই পরাজয় মেনে নিতে পারছি না। আমরা ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ভাগ্যই হোক বা দুর্ভাগ্য- এই পরাজয় মন থেকে মেনে নিতে পারিনি। পরাজয় মানুষকে শিক্ষা দেয়, তাকে মানসিক দিক থেকে আরও কঠিন করে তোলে। তবুও এগিয়ে যাওয়াই নিয়ম। জীবন থেমে থাকে না। যে কোনও আঘাত সারিয়ে তুলতে সময় লাগে। ব্রাজিলের পরাজয়ে যে আঘাত আমি পেয়েছি, সেই ধাক্কা কাটাতে সময় লাগবে। আমি আবার ব্রাজিলের প্রতিটি সমর্থকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা আমাদের সমর্থন জুগিয়ে গিয়েছেন। ধন্যবাদ জানাই কাতারকেও। বিশ্বকাপ ফুটবলের জন্য তারা সুন্দর ব্যবস্থা করেছিল। ঈশ্বর হয়তো আগে থেকেই আমাদের ভাগ্য লিখে রেখেছিলেন। তাই, এবার আর কাপ জেতা হল না। এবার দৈনন্দিন জীবনে ফেরার সময়। স্ত্রী-পুত্রকে সময় দিতে হবে। অতীত ভুলে এগিয়ে চলাই জীবনের নিয়ম। ভুলতে হবে দলের পরাজয়। আরও একবার বলি, ব্রাজিলের পরাজয়ে আমি কষ্ট পেয়েছি। 

আরও পড়ুন নাপিতকে কাতার নিয়ে গেলেন নেইমার, কিন্তু কেন?  

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি