সামনে আরও বড় লড়াই, মন শক্ত কর:  নেইমারকে আবেগঘন বার্তা পেলের

ইন্সটাগ্রামে পোস্ট পেলের, বার্তা নেইমারকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবারের মতো বিশ্বকাপের অভিযান শেষ ব্রাজিলের। ট্রাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে তারা বিদায় নিয়েছে। দল বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে বেরিয়ে যাওয়ায় হাউ হাউ করে কেঁদেছেন নেইমার। বিশ্ব দেখেছে তাঁর সেই কান্না।

বিশ্বকাপের দৌড় থেকে ব্রাজিল ছিটকে বেরিয়ে যাওয়ায় মন খারাপ ফুটবল সম্রাট পেলের। পেলে ক্যানসারে আক্রান্ত। ভর্তি হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে নেইমারদের লড়াই দেখেছেন ফুটবল সম্রাট। কিন্তু অপ্রত্যাশিত পরাজয়ে তিনি কোটি কোটি ব্রাজিল ভক্তদের মতই বিষণ্ণ। তবে তাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে নেইমারের কান্না। তাই, নেইমারের জন্য বিশেষ বার্তা দিলেন।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নেইমারের উদ্দেশ্যে পেলে লিখেছেন, আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। ব্রাজিলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলার জন্য তোমাকে অভিনন্দন। এটা নিছক একটি সংখ্যা নয়। সংখ্যার থেকেও অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক যে দিনটি আমাদের পক্ষে সুখের ছিল না। তবে ভেঙে পড়ার কিছু নেই। একজন অ্যাথলিট হিসেবে আমার দায়িত্ব সকলকে উৎসাহিত করা। উৎসাহিত করা দলকে। আমার বয়স এখন ৮২ বছর। ফুটবল কেরিয়ার শুরুর পর থেকে তোমাকে উৎসাহিত করে এসেছি। এখনও সেভাবেই করছি। তোমাকে দেখে বহু তরুণ ফুটবলার উৎসাহিত বোধ করে। ব্রাজিলের হয়ে তোমার দায়িত্ব এখনও শেষ হয়নি। আগামীদিনে তোমার সামনে আরও বড় দায়িত্ব রয়েছে। বিশ্বাস, তুমি সেই দায়িত্ব পালন করতে সমর্থ হবে। 

আরও পডুন সুস্থ আছি, চিন্তা করবেন না: ভক্তদের বার্তা পেলের

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি