গোলটা দিল কে? রোনাল্ড না ব্রুনো?

শেষ ষোলোয়  জায়গা নিশ্চিত হয়ে গেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল দুই গোলে জয় পেয়েছে। একটি গোল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কোরলাইনে দেখানো হয়েছে, একটি গোল করেছেন রোনাল্ডো। আর রোনাল্ডোর গোল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গোলের সামনে দাড়িয়েছিলেন রোনাল্ডো। বাঁদিক থেকে তাদের মিডফিল্ডার ব্রুনো ডান পায়ে আকাশে বল ভাসিয়ে দেন। বল জালে জড়িয়ে যায়।  মধ্যবর্তী সময়ে দেখা গিয়েছে রোনাল্ডোকে মাটি থেকে লম্বা লাফ দিতে। প্রশ্ন উঠছে, রোনাল্ডো হেড দিয়ে গোল করেছেন না কি গোলপোস্ট লক্ষ্য করে ব্রুনোর ডান পায়ের শট সরাসরি জালে জড়িয়ে যায়? 

ব্রুনো পরে সাংবাদিক সম্মেলনে জানান, তাঁরও মনে হয়েছিল রোনাল্ডো হেড দিয়ে বল জালে ঢুকিয়ে দিয়েছেন। যাই হোক, দল জয় পেয়েছে এটাই আমাদের কাছে প্রাপ্তি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোলের দুটি মুহূর্ত। একটি মুহূর্ত গোলের ঠিক পিছনের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্রুনো মাঠের ডানপ্রান্ত থেকে গোলপোস্ট লক্ষ্য করে বল ভাসিয়ে দিলেন। গোলপোস্টের সামনে ছিলেন রোনাল্ডো। সে লম্বা লাফ দেয়। বল সঙ্গে জালে।

যদিও ওই ঘটনার আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে বলের সঙ্গে রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি। ব্রুনোর নেওয়া শট সরাসরি জালে জড়িয়ে গিয়েছে। প্রতিপক্ষ শিবিরের গোলকিপার বুঝতেও পারেনি ব্রুনোর শট। যদিও ম্যাচের ফলাফল ২-০ হওয়ায় খুশি পোর্তুগাল। এই ম্যাচে জয় পাওয়ায় তাদের শেষ ষোলোয়  জায়গা নিশ্চিত হয়ে গেল। আর কারা ষোলোতে পৌঁছয় সেটা দেখার। 

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা