আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কার ভাগ্যে কী, দেখে নিন একনজরে

শীতের শেষ, বসন্তের শুরু। বাতাসে মিঠা ঠাণ্ডা, আকাশে চড়া রোদ। তার মধ্যেই চলছে ভোট। কিন্তু  আপনার ভাগ্যে কী আছে, সেটা এবার নজর বুলিয়ে নিন।

মেষ– আজ আপনি প্রসন্ন থাকবেন। বিলাসিতা উপভোগ করবেন। বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। সন্ধের পর পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটতে পারে। রাতে তাঁদেরই ওপর টাকা খরচও হওয়ার সম্ভাবনা।

বৃষ– আজকের দিনটি স্বাস্থ্যের জন্যে ভালো নয়। বাইরে কোথাও খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন। ধনু রাশির কেউ আপনাকে কোন প্রস্তাব দিতে পারে। কিন্তু খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। সন্ধে থেকে রাত্রির মধ্যে কোন বিবাহ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

মিথুন– আজ আপনি কোন গুরুত্বপূর্ণ প্রকল্প আরম্ভ করতে পারেন, যা সফল ভাবে পূর্ণ হতে এক বছর সময় লেগে যেতে পারে। অর্থ লাভের আশা করতে পারেন। স্বাস্থ্য এবং আর্থিক বিষয়গুলি উপেক্ষা করবেন না। এখন যে কোনও রকম সম্পত্তিগত বিনিয়োগের জন্য সঠিক সময়।

কর্কট– আপনার ভাগ্য আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। জীবনে সব ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আপনার প্রস্তাব অনুমোদিত হয়ে গেলে এবং অর্থ বিনিয়োগের পর, ব্যবসায়িক কর্মসূচি এগিয়ে যাওয়ার সম্ভাবনা।

সিংহ– ব্যক্তিগত সম্পর্কে ভালোবাসা এবং সহযোগিতা বজায় রাখার চেষ্টা করুন। শরীর সুস্থ থাকায় যেকোন রকম কাজে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করতে পারেন। সন্ধ্যার সময়টা অধ্যাত্মিক বিষয় নিয়ে কাটতে পারে। রাতে আপনার জন্যে কোন বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করেছে।

কন্যা– সহকর্মীদের সহায়তায় আজ আপনার কোন বিশেষ পরিকল্পনা সফল হতে চলেছে। কোন বিশেষ ব্যক্তির হস্তক্ষেপে আপনার পারিবারিক কলহের সমাধান হতে পারে। আপনার সৃজনশীল ক্ষমতা আজ একটি বিশেষ দিক পেতে পারে। আগে পরিস্থিতির সঠিক মূল্যায়ন করুন, তার পর নিজের মন ও মস্তিষ্কের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নিন। আর্থিক বিষয়ে আপনার ভাগ্য আজ সঙ্গ দেবে। আজকের দিনটি ভালো মন্দ মিশিয়েই কাটবে।

তুলা– আজ আপনি বহুপাক্ষিক ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে উপকৃত হবেন। তবে ব্যক্তিগত জীবনে ত্রিকোণ সম্পর্ক আপনার জীবনে সমস্যার কারণ হতে পারে। আপনি জীবনে তিনটি চরিত্রে অভিনয় করবেন। প্রতিটি ভূমিকা পৃথকভাবে রাখা ভালো, না হলে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। সন্ধ্যা বিনোদনে ব্যয় করতে পারেন।

বৃশ্চিক– শারীরিক ও মানসিকভাবে অশান্ত থাকা সত্ত্বেও আপনি সাহসের সঙ্গে যে কাজ করবেন তাতেই সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে এবং পরিবারে অসুবিধার মুখোমুখি হবেন। একমাত্র সাহসী ভাবে মোকাবিলা করলেই আপনি বিজয়ী হয়ে উঠবেন।

ধনু– স্বাস্থ্য ও আর্থিক সংস্থানগুলির দিকে নজর দেওয়া দরকার। অন্যান্য লোকের কাজের জন্য বেশি সময় এবং শক্তি অপচয় করবেন না। কারণ এই জাতীয় ব্যক্তিরা একের পর এক নানা প্রস্তাব দেবে। আজ সমাজেও আপনার গুরুত্ব বাড়বে। আপনার মেজাজের ওঠানামাতে নজর রাখুন।

মকর– আপনার রাশিচক্রের বৃশ্চিক রাশির সঙ্গে চন্দ্রের যোগাযোগ রয়েছে। আপনি আপনার জীবনে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে। যে কোনও কঠিন সময় পার করতে পারেন। তবে মনে রাখবেন, যখন অন্ধকার গভীর হয়, তখন সকালের আর বেশি দেরী নেই। আপনি সত্যের মুখোমুখি হবেন এবং সংবেদনশীল সমস্যারও মুখোমুখি হবেন।

কুম্ভ– রাশিস্বামী শনির কারণে ব্যক্তিগত অনুভূতিগুলি প্রাধান্য পাবে। অন্তরের ডাক শুনুন। তিক্ত অভিজ্ঞতা থেকে পাঠ নিতে শিখুন। অতীতকে ভুলে বর্তমান জীবনে এগিয়ে যান আজ আপনার কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

মীন– আজ আপনার প্রত্যাশা পূরণ না হলে আপনি হতাশ হবেন। ব্যক্তিগত সম্পর্কে কিছু ক্ষেত্রে বিরোধ দেখা দিতে পারে। প্রয়োজনে আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে পছন্দসই সমর্থন পাবেন না।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ