চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

নিজস্ব প্রতিনিধিঃ শহরের আরামদায়ক জীবন ছেড়ে গ্রামে ফিরে গিয়ে হাজার হাজার বিষধর সাপ নিয়ে ব্যবসা-শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক সাহসী উদ্যোগের জন্য এখন চর্চার কেন্দ্রবিন্দুতে চিনের এক তরুণী। ১৯৯৫ সালে জন্ম নেওয়া কিন, দক্ষিণ চীনের গুইলিন অঞ্চলের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার দুই বছর পর তিনি বাবার সাপ চাষে যোগ দেন। শুরুতে বাবাকে সাহায্য করলেও ধীরে ধীরে পুরো দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন।

বর্তমানে কিন নিজে প্রায় ৬০ হাজারেরও বেশি সাপ লালন-পালন  করে। এর মধ্যে প্রায় ৫০ হাজার ‘ফাইভ-স্টেপ স্নেক’ নামে পরিচিত অত্যন্ত বিষাক্ত পিট ভাইপার এবং প্রায় ১০ হাজার কোবরা। এত বিপজ্জনক প্রাণীর সঙ্গে প্রতিদিন কাজ করলেও কিন জানান, ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হওয়ায় তিনি এখন এই কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এই খামার থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য ঐতিহ্যবাহী চিনা চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়। শুকনো সাপ, সাপের পিত্তথলি, সাপের তেল এবং সাপের বিষ-সবকিছুরই বাজারে আলাদা চাহিদা রয়েছে। একটি ‘ফাইভ-স্টেপ স্নেক’ থেকে মাসে দু’বার বিষ সংগ্রহ করা যায়, যার দাম মানভেদে প্রতি গ্রাম ৪০ থেকে ২০০ ইউয়ান পর্যন্ত হতে পারে। এছাড়া সাপের মাংসও ভালো দামে বিক্রি হয়।

আরও পড়ুনঃসোনার থেকেও দামি কাঠ , বিস্ময়কর ‘আগরউড’

সব খরচ বাদ দিয়েও এই ব্যবসা থেকে বছরে প্রায় ১০ লাখ ইউয়ানের বেশি আয় হয় বলে জানিয়েছেন কিন। সোশ্যাল মিডিয়ায় ‘দ্য গার্ল হু কালেক্টস স্নেক ভেনম’ নামে নিজের কাজের ভিডিও শেয়ার করে তিনি ইতিমধ্যেই বহু অনুসারীর মন জয় করেছেন। তাঁর এই সাহসী পেশা ঘিরে চীনা নেটমাধ্যমে বিস্ময় ও প্রশংসা দুই-ই বাড়ছে।

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ