মিশরে বাসভবন ধসে নিহত অন্তত ১০, নিখোঁজ অনেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের কায়রোতে ভবন ধসে চাপা পড়ে নিহত অন্তত ১০। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে।ঘটনার পর দ্রুত কায়রোর কেরদাসা এলাকার ওই স্থানে পৌছোঁয় অ্যাম্বুলেন্স।উদ্ধারকর্মীরা এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই বাসভবনে শ্রমজীবীরা থাকতেন বলে জানা গিয়েছে। ভবন ধসে যাওয়ার পর এর নিচে চাপা পড়েছেন অনেকে।তাদের উদ্ধারে এখনও পর্যন্ত কাজ করে চলেছে সিভিল ডিফেন্স টিম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এর জেরেই ওই ভবন ধসে যায়। চারিদিকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বাড়ি ধসে পড়ে। তার নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। যেদিকে তাকানো যায় শুধুই চিৎকার ভেসে আসে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। কীভাবে এই কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শুরু করেছে কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল।

উল্লেখ্য,এটাই প্রথমবার নয়,এর আগেও মিশরের রাজধানী কায়রোতে ভবন ধসের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিশ্লেষেকরা অনুমান করছেন, জরাজীর্ণ অবস্থা এবং প্রায়শই ভবন নির্মাণ আইন না মানার করণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। গত কয়েক ব্ছরে দেশটি উল্লেখযোগ্য সংখ্যক প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে।

দিল্লিতে গ্রেফতার পাক নাগরিক, অনুপ্রবেশের নেপথ্যে সন্ত্রাসবাদী যোগ?

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা