জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, সমর্থনে ১২০টি রাষ্ট্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলের হামলায় গাজা কার্যত অবরুদ্ধ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০০ এর বেশি। ইতিমধ্যেই গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার(২৭ অক্টোবর) জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করে জর্ডান। তাতেই সমর্থন জানিয়েছে অধিকাংশ দেশ।

ফিলিস্তিন ও ইজরায়েলের সংঘর্ষে সাধারণ মানুষের ওপর ‘সন্ত্রাস ও নির্বিচার হামলাসহ’ সহিংস কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। গাজার দক্ষিণাঞ্চলে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ, বন্দিদের মুক্তি দেওয়া সহ একাধিক বিষয়ে নিন্দা জানানো হয়। সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।  জর্ডান এই প্রস্তাব পেশ করতেই ভোটগ্রহণ শুরু হয়। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরিষদের ১২০টি সদস্যরাষ্ট্র। অসমর্থন জানিয়েছে ইজরায়েল, যুক্তরাষ্ট্রসহ ১৪টি রাষ্ট্র। ভারতসহ ৪৫টি সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।

উল্লেখ্য,গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় এই যুদ্ধবিরতিকে “ঘৃণ্য” বলে অভিহিত করেছেন ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।তিনি লিখেছেন,”আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির ঘৃণ্য আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছি। ইজরায়েল হামাসকে সেভাবে নির্মূল করতে চায় যেভাবে বিশ্ব নাৎসি এবং আইএসআইএসকে মোকাবেলা করেছিল।”

তবে জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব পাস হওয়ার পর তা মেনে চলতে হবে এমন কোন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের অধিকাংশ দেশ এই পরিষদের সদস্য হওয়ায় পাস হওয়া প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। এরপরেই পাল্টা আঘাত হানে ইজরায়েল।  ক্রমাগত বোমাবর্ষণ থেকে রেহাই পায়নি শিশু-মহিলারা।

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

১৮ বছরেই সব শেষ, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ‘Godzilla vs Kong’-খ্যাত অভিনেত্রী কেইলি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা