মেক্সিকোয় মাদককারবারিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে মৃত ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, প্রশান্ত মহাসাগর উপকূলীয় এলাকা মেক্সিকোর সিনালোয়াতে মৃত্যু হয়েছে ১৩ জন সশস্ত্র হামলাকারীর। দেশের নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ জানিয়েছেন, সোমবার ( ৩ নভেম্বর) দুপুরে রাজ্যের গ্রামীণ অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ওমার গারসিয়া হারফুচ বলেছেন, হামলা চালানোর আগে ওই এলাকায় একটি দল সশস্ত্র স্থানীয় কর্তৃপক্ষের ওপর আক্রমণ চালায়। তারই পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। নয়জন অপহৃত ব্যক্তিকে মুক্ত করা হয়। সেই সময়ে চারজনকে আটক করা হয়। জানিয়ে রাখা ভালো, ধরে মাদকচোরাকারবারিদের কুখ্যাত সিনালোয়া বহু বছর ধরে কার্টেলের প্রভাবাধীন। যা সিনালোয়া রাজ্য অবস্থিত। এই অঞ্চলটিকে কার্টেলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকারি বাহিনী অভিযান চালাচ্ছে। ঠিক এই কারণে এই রাজ্যটিতে প্রায়ই প্রাণঘাতী হামলা চলে।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখছে আমেরিকাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মাদকচক্রবিরোধী অভিযান চালাচ্ছে। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৫টি মাদকবাহী নৌযান ধ্বংস করার কথা জানানো হয়েছে। এই ঘটনায় ৬৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। নৌসেনা মোতায়েন করা হয়েছে ক্যারিবিয়ান সমুদ্রে ভেনিজুয়েলার উপকণ্ঠে ।  এমনকি ট্রাম্প মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ জেনারেল ফোর্ডও ওই এলাকায় এনে রেখেছেন।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬