বিমান হামলার জবাব দিতে পাকিস্তান সীমান্তের দিকে রওনা ১৫ হাজার তালিবান যোদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সদ্যই পাক বিমানহানায় তছনছ হয়েছে তালিবান ঘাঁটি! মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের সন্দেহভাজন তালিবানি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বায়ুসেনা। এই হামলায় মহিলা এবং শিশু-সহ কমপক্ষে ৪৬ জন হয়েছে। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে তালিবানরা।

এবার বিমান হামলার উপযুক্ত জবাব দিতে পাকিস্তান সীমান্তের দিকে রওনা দিচ্ছে তালিবান যোদ্ধারা। ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রায় ১৫ হাজার তালিবান যোদ্ধারা কাবুল, কান্দাহার এবং হেরাত থেকে খাইবার পাখতুনখোয়ার মীর আলি সীমান্তের দিকে এগোচ্ছে।

এই নিয়ে তালেবান মুখপাত্র সপাটে জবাব দিয়েছেন, খুব শীঘ্রই বদলা নেওয়া হবে। পাকিস্তানকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। শুধু সময়ের অপেক্ষা।

এদিকে গতকালের ঘটনার পর পাক-আফগান বিবাদ আরও জটিল আকার ধারণ করেছে। তালিবানরা দীর্ঘদিন ধরে জানান দিয়েছে যে তাঁরা কোনো বড় সামরিক শক্তির সামনে মাথা নত করবে না। এইজন্য যুদ্ধ করতে প্রস্তুত তাঁরা। এমন আবহে উত্তেজনা তুঙ্গে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান-তালিবান সংঘর্ষ কোন দিকে যায় তা এখন দেখার বিষয়।

উল্লেখ্য, আফগান তালিবানদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলোকে দুর্গম এলাকায় লুকিয়ে রাখার ক্ষমতাও রয়েছে। এছাড়াও তাঁদের কাছে এ.কে ৪৭ , মর্টার, রকেট লঞ্চারের মতো আধুনিক অস্ত্র বিশাল মজুত রয়েছে। তালিবানদের কুটিল যুদ্ধের বহু নিদর্শন পূর্বে রয়েছে যেখানে তালেবান যোদ্ধারা পাহাড় ও গুহা থেকে মারাত্মক আক্রমণ শুরু করতে দেখা গিয়েছে। এককথায় যুদ্ধে সিদ্ধহস্ত তালিবান সেনারা।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক