আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলে হামাস জঙ্গিদের রকেট হামলায় নিহত ২২, আহত ৫৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের তেল আভিভ থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্যালেস্তানি জঙ্গি সংগঠন হামাসের রকেট হামলায় কমপক্ষে প্রাণ হারিয়েছেন ২২ জন। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক। রকেট হামলার জবাব দিতে গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী। ওই আক্রমণে কমপক্ষে দুই প্যালেস্তানি প্রাণ হারিয়েছেন।

শনিবার সকাল থেকে আচমকাই ইজরায়েলের বিভিন্ন স্থান করে রকেট হামলা শুরু করে প্যালেস্তানি জঙ্গি সংগঠন হামাস। প্রথম ২০ মিনিটেই প্রায় ৫ হাজার রকেট আছড়ে পড়ে ইজরায়েলের মাটিতে। শুধু তাই গাজা উপত্যকা থেকে প্রচুর হামাস সদস্য ইজরায়েলে ঢুকে পড়েছেন। একাধিক থানার দখল নিয়েছেন তারা। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ইজরায়েলের সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে হামাস সদস্যরা। রকেট হামলা আর এলোপাথাড়ি গুলির হাত থেকে বাঁচতে প্রাণভয়ে দৌড়ে পালাচ্ছেন নিরীহ নাগরিকরা।

রকেট হামলায় একাধিক বাড়ি ও বিভিন্ন ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২২ মৃতদেহ এসে পৌঁছেছে। তবে সংখ্যাটি আরও বাড়বে বলেই মনে করছেন ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। সকালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, ‘দেশে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে’। মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে তিনি জানান, ‘যুদ্ধ শুরু হয়েছে। ইজরায়েলের উপরে হামলার পাল্টা জবাব দেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ