এই মুহূর্তে

২২০ টন ওজনের হোটেল ভবনকে সরিয়ে নিল ৭০০ সাবান বার!

নিজস্ব প্রতিনিধি: এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। কানাডার নোভা স্কোশিয়ার অঙ্গ রাজ্যের রাজধানী হ্যালিফ্যাক্সের একটি পুরনো হোটেল ভবনকে যেভাবে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে, তা শুনলে অনেকের চোখই কপালে উঠতে বাধ্য।

তাহলে গোটা ঘটনাটি খুলেই বলা যাক। আক থেকে প্রায় ২০০ বছর আগে ১৮২৬ সালে কানাডার নোভা স্কোশিয়া অঙ্গ রাজ্যের রাজধানী হ্যালিফ্যাক্সে নির্মিত হয়েছিল এল্মউড ভবনটি। বসবাসের জন্যই ব্যবহার করা হয়েছিল ভবনটিকে। ৭০ বছর বাদে ১৮৯৬ সালে ভবনটিকে হোটেলে পরিণত করা হয়। স্থানীয়দের কাছে ভিক্টোরিয়ান এল্মউড হোটেল হিসেবে পরিচিত হয়ে ওঠে। দীর্ঘদিন ব্যবসার পরে ২০১৮ সালে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় হোটেল কর্তৃপক্ষ। গ্যালাক্সি প্রোপার্টিজ নামে একটি সংস্থা  ভবনটি কিনে নেয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, হোটেল ভবনটি ভাঙবে না  তারা। বরং অন্যত্র সরিয়ে নেবে।

ওই ঘোষণার পরেই শোরগোল পড়ে যায়। ২২০ টন ওজনের ভবন কীভাবে সরানো সম্ভব তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলে। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে এস রুশটন কনস্ট্রাকশন নামে একটি সংস্থা। ভবনটি সরিয়ে নেওয়ার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হয়েছে। সংস্থার মালিক শেলডন রুশটন জানিয়েছেন, ‘দুটি এক্সেভেটর ও টো ট্রাকের সাহায্যে বাড়িটি একটি স্টিলের ফ্রেমে তুলে টেনে ৩০ ফুট দূরে নিয়ে যাওয়া হয়। রোলার ব্যবহার করার বদলে ইস্পাতের ফ্রেমে আইভরি সাবানের ৭০০টি বার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেননা, আইভরি সাবান নরম, যার ফলে ভবনটি সরানোর কাজকে সহজ করে দিয়েছিল।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

মায়ের কোল থেকে ২০ দিনের সন্তানকে ছিনিয়ে নিয়ে কুয়োয় ফেলল বাঁদর, তার পর….

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ