দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩১ জন ফিলিস্তিনি সাংবাদিককে জেলবন্দি করল ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপকুলে ইজরায়েলি হামলা থেকে নিস্তার পেলেন না সাংবাদিকেরা। বর্তমানে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন  ইজরায়েলি কারাগারে। তবে এদের বেশিরভাগের বিরুদ্ধেই কোনো অভিযোগ আনতে পারেনি ইজরায়েলি বাহিনী। তাদের বিনা অভিযোগের ভিত্তিতে দিনের পর দিন ইজরায়েল বন্দি করে রেখেছে।

জানা গিয়েছে, জেলবন্দি সাংবাদিকেরা বেশিরভাগই ফিলিস্তিনি মিডিয়ায় কর্মরত বা কেউ কেউ ফ্রিল্যান্সার। ইজরায়েল এই সাংবাদিকদের গাজার পশ্চিম উপকুল থেকে আটক করেছেন । এই ঘটনা থেকে একটা কথাই স্পষ্ট যে, ফিলিস্তিনি মিডিয়ার কণ্ঠ রোধ করতেই গাজা উপত্যকা থেকে সাংবাদিকদের আটক করে জেলবন্দি করেছে ইজরায়েল বাহিনী। তবে কবে এই জেলবন্দি সাংবাদিকেরা মুক্তি পাবেন সেটাই এখন দেখার।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা  তিন মাস ধরে চলা ইজরায়েলি হামলায়  নিহতের সংখ্যা এখন কমপক্ষে ২১ হাজার ৯৭৮। এছাড়া আহত হয়েছে আরও ৫৭ হাজার ৬৯৭ জন। আর তাতেই বাড়ছে চিন্তা। গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়ে  দিয়েছেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। তবে কবে থামবে যুদ্ধ সেটাই এখন অধরা।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ