বিশ্বে করোনার সুনামি, একদিনে আক্রান্ত প্রায় পৌনে পাঁচ লক্ষ

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই বিশ্বজুড়ে (Coronavirus Worldwide) ভয়াবহ হয়ে উঠছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেখচিত্র আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে পাঁচ লক্ষ মানুষ। আর করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন এক হাজার ৪৩৪ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক পরিসংখ্যান সমক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, সূর্যোদয়ের দেশ জাপানে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাস। গত ২৪ ঘন্টায় বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়েছেন তার অর্ধেকের বেশি জাপানের বাসিন্দা। ওই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫৪২ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪৫৬ জন। এ নিয়ে জাপানে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ হাজার ৩৭৭ জন। আর প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন।

জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও করোনার সুনামি আছড়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ওই দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৯৭৪ জন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৭৫ জন। পূর্ব এশিয়ার তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬৭৪ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ২৪ হাজার ৯৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২০১ জন। ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩৮৩ জন। 

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা