পুলিশের ধাওয়া থেকে বাঁচতে বারে ধাক্কা দ্রুতগামী গাড়ির, মার্কিন মুলুকে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে ঘটে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ  ধাওয়া করেছিল একটি দ্রুত গামী গাড়িকে। গাড়ির চালক পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি জনবহুল বারে। ফলে বারের সামনে থাকা ৪ জন নিহত এবং ১১ জন আহত হন।

শনিবার ৮ই নভেম্বর মধ্যরাতে যখন মানুষ গভীর নিদ্রায় মগ্ন, তখন এই ঘটনাটি ঘটে। টাম্পা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে রাত ১২:৪০ মিনিটে ফ্রিওয়েতে একটি গাড়িকে বেপরোয়া ভাবে চলতে দেখা যায়। ফ্লোরিডা হাইওয়েতে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এই সময় হাইওয়ে পেট্রোলিং অফিসাররা বিচ্ছিন্ন হয়ে গেলে গাড়িটি শহরের কেন্দ্রস্থলের ইবোর সিটির দিকে দ্রুত গতিতে এগোতে থাকে। শেষ পর্যন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্র্যাডলি নামে একটি বারের বাইরে প্রায় ১২ জনেরও বেশি লোককে ধাক্কা দেয়।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর একজন হাসপাতালে নিয়ে আসার পর মারা যান দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রধান লি বার্কাও এক বিবৃতিতে বলেছেন, “যা ঘটেছে তা ছিল এক অর্থহীন ট্রাজেডি। আমরা নিহতদের প্রিয়জন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”

এই ঘটনার পর আধিকারিকরা ২২ বছর বয়সী সিলাস স্যাম্পসন নামে এক সন্দেহজনকে গ্রেফতার করেছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত