এই মুহূর্তে

ইরানি সেনার গুলিতে নিহত চার পাকিস্তানি, ক্ষুব্ধ ইসলামাবাদ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইরানি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ৪ পাকিস্তানি। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির (পাকিস্তানের) কর্মকর্তারা।ওয়াশুক অতিরিক্ত ডেপুটি কমিশনার উমর জামালি জানিয়েছেন,ওয়াশুক জেলার পাকিস্তান-ইরান সীমান্তের কাছে গুলি চালানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন হামলার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, এটি দ্বিতীয় বারের মতো পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এটি ছিল বন্দুক হামলা এবং এতে নিহত হয়েছেন ৪ জন পাকিস্তানি।এর আগেও গত ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের ইরান-পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এতে নিহত হয়েছিল ২ জন শিশু, আহত হয়েছিল আরও ৩ জন।

পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময় একটা চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে গেছে। যদিও ২০২১ সাল থেকে এই সম্পর্ক অনেকটাই স্থিতিশীল ছিল। সিস্তান-বেলুচিস্তান ইরানের একটি প্রদেশ। এর ঠিক পাশেই রয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। হামলা-পাল্টা হামলার জেরে উত্তেজনা শুরু হয়েই থাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে।

যদিও দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে গত এপ্রিলে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছিলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই সফরে পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয় বলে জানা গিয়েছে।রাইসির সেই সফরের এক মাসের অল্প সময়ের মধ্যে এই হামলা ঘটল। এই হামলার পরে এই পরিস্থিতি আরও ভয়ানক দিকে যাচ্ছে বলে মনে করছে  অনেকেই। যদিও এই হামলার পরে পরেই  সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পাকিস্তান।

Published by:

Share Link:

More Releted News:

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ