ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসপুরী মায়ানমার-ব্যাঙ্কক, নিহতের সংখ্যা বেড়ে ২৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২.৫০ মিনিটে মধ্য মায়ানমারে ভূকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭, আফটারশক অনুভূত হয়েছে রিখটার স্কেলে ৬.৮। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল সাগাই শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। মায়ানমারে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মান্দালয় শহরের একটি মসজিদ ধসে পড়ার খবরও পাওয়া গিয়েছে। মসজিদটি যে সময় ভেঙে পড়ে তখন মানুষ নামাজ পড়ছিলেন। উদ্ধারকার্য চলছে। মসজিদ চাপা পড়ে বহু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মায়ানমার সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে।

মায়ানমারের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে সুদূর উত্তর থাইল্যান্ডেও। ব্যাংককে মেট্রো এবং রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা সংকট পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক করছেন এবং তিনিও রাজধানী শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

চিনের ইউনান প্রদেশেও শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। এখানকার ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে যে এর তীব্রতা ছিল ৭.৯। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলার কলকাতা এবং মণিপুরের কিছু অংশের পাশাপাশি বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামেও মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকলের নিরাপত্তা ও সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন ভারত সবরকম সহায়তা প্রদানে প্রস্তুত। মোদি লিখেছেন, “সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ভবয়াবহ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে শহরের বড় বড় ভবন ভেঙে পড়েছে, মানুষ আতঙ্কে রাস্তায় দৌড়াচ্ছে। ব্যাংককের চাতুচাকে একটি নির্মীয়মাণ আকাশচুম্বী বিল্ডিং ধসে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন। মায়ানমারে ইরাওয়াড্ডি নদীর উপর একটি পুরোনো সেতু এবং কিছু আবাসিক ভবন ধসে পড়েছে। মান্দালয়ের বিমানবন্দর এবং থাইল্যান্ড সীমান্তে অবস্থিত মায়ানমারের শান রাজ্যের তাউংগি শহরের কাছে একটি মঠের ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পের ফলে মান্দালয় বিশ্ববিদ্যালয়েও আগুন লেগেছে, যেখান থেকে আরও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

 

মায়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ ঘটনাই। ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সাগাই ফল্টের কাছে ৭.০ মাত্রার বা তারও বেশি ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। মধ্য মায়ানমারের প্রাচীন রাজধানী বাগানে ২০১৬ সালে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত হন। মায়ানমারের অর্থনীতি অত্যন্ত দুর্বল, ফলে চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত দুর্বল।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?