আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুদানে আধাসামরিক সেনাদের হামলায় নিহত ৮৫

নিজস্ব প্রতিনিধি: সুদানের আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধা একটি গ্রামে তাণ্ডব চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৮৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে, বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন সে দেশের পুলিশ কর্মকর্তারা। দেশের ১৮ মাসের বিধ্বংসী সংঘাতের এটিই সর্বশেষ নৃশংসতা। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স জুলাইয়ের শেষের দিকে সেনার কেন্দ্রীয় প্রদেশের গালগানিতে আক্রমণ শুরু করেছিল এবং গত সপ্তাহে আরএসএফ যোদ্ধারা গ্রামের নিরস্ত্র বাসিন্দাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে এবং মেয়েদের উপর যৌন নিপীড়ন এবং নির্যাতন চালায়। এই ঘটনায় প্রায় ১৫০ জনেরও বেশি গ্রামবাসী আহত হয়েছেন।

গত বছরের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে RSF-কে দেশজুড়ে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য গুরুতর লঙ্ঘনের জন্য বারবার অভিযুক্ত করা হয়েছে। ঘন্টাব্যাপী হামলার বর্ণনা দিয়ে, তিন বাসিন্দা বলেছেন যে, বৃহস্পতিবার শত শত আরএসএফ যোদ্ধা গ্রামে হামলা চালায়, লুটপাট করে এবং বাড়িঘর এবং সরকারী সম্পত্তি পুড়িয়ে দেয়। একজন স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মী জানিয়েছেন, বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলার পরে RSF সেনারা লাগাতার হামলা চালায়। স্বয়ংক্রিয় রাইফেল এবং ভারী অস্ত্র-সহ কয়েক ডজন পিকআপ ট্রাকে শত শত আরএসএফ যোদ্ধা সেখানে হামলা চালিয়েছে। যার ফলে ২৪ জন মহিলা এবং নাবালক সহ কমপক্ষে ৮০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এমনকী রাস্তায় মৃতদেহগুলি রীতিমতো গড়াগড়ি খাচ্ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মীকর্তারা।

জুন মাসে, আরএসএফ খার্তুম থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দক্ষিণ-পূর্বে সিন্নারের প্রাদেশিক রাজধানী সিঙ্গায় হামলা চালিয়েছে RSF সেনারা। তারা শহরের প্রধান বাজার লুট করে এবং এর প্রধান হাসপাতাল দখল করে, হাজার হাজার মানুষকে পালাতে বাধ্য করেছাল। এই ঘটনায় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের কূটনীতিকরা RSF দের বয়কটূর জন্যে আলোচনায় বসেছেন। ইতিমধ্যেই গত মাসে দারফুরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত লোকদের জন্য একটি বিস্তৃত শিবিরে দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর মতে, গণধর্ষণ এবং জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড সহ নৃশংসতার দ্বারা এই সংঘাত চিহ্নিত করা হয়েছে যা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। সুদানের যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 10.7 মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের মধ্যে ২ মিলিয়নেরও বেশি প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ