১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বই শুধু কাগজে ছাপা কিছু অক্ষরের সমষ্টি নয়, অনেকের কাছে এটি স্মৃতি, অনুভূতি আর আবেগের এক অমূল্য সম্পদ। প্রচলিত একটি কথা রয়েছে, ‘বই এমন একটা জিনিস, যা একবার ধার দিলে আর ফেরত পাওয়া যায় না।’ কথাটি শুনতে মজার হলেও বাস্তবের সঙ্গে এর মিল খুঁজে পান অসংখ্য বইপ্রেমী। অনেকেই বন্ধুত্বের খাতিরে নিজের প্রিয় বই ধার দেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই বই আর ফিরে আসে না। কখনও ভুলে যাওয়া, কখনও অবহেলা, আবার কেউ কেউ ইচ্ছা করেই  ফেরত দেন না বই।  এমন অভিজ্ঞতা হওয়ার পর অনেকেই সিদ্ধান্ত নেন, যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, বই আর ধার দেবেন না। এবার প্রায় ১৫০ বছর পর অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া একটি বই। দীর্ঘ সময় পর বইটি ফেরত দেওয়ার জন্য জরিমানা করা হয়েছে মোটা অঙ্কের। 

জানা গিয়েছে, কিয়ামা নামের এক উপকূলীয় শহরের গ্রন্থাগার থেকে বইটি নেওয়া হয়েছিল। রস সিমন্স নামের স্থানীয় এক বাসিন্দা গত সপ্তাহে  সেটি ফেরত দেন। সম্প্রতি তিনি তাঁর বাড়ি সংস্কারের সময়   পুরোনো ফায়ারপ্লেসের ইটের গাঁথুনির ভেতরে রাখা একটি চায়ের বাক্সে বইটি খুঁজে পান।  কিয়ামা লাইব্রেরির পরিচালক  মিশেল হাডসন  এই তথ্য জানিয়েছেন। লাইব্রেরির নিয়ম অনুযায়ী, দীর্ঘ সময় পর বই ফেরত দেওয়ার অভিযোগে গ্রহীতার ওপর প্রায় ১৯ লাখ টাকা জরিমানা ধার্য হয়েছে। হাডসন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গ্রন্থাগারের খোঁজখবর রাখি। সেখানে প্রায়ই দেখা যায়, মানুষ পুরোনো বাড়ি বা সম্পত্তি পরিষ্কার করতে গিয়ে ৩০ থেকে ৪০ বছরের পুরোনো জিনিসপত্র খুঁজে পান এবং সেগুলো ফেরত দেন। ‘এত পুরোনো কোনও কিছু আমাদের কাছে আর কখনো ফেরত আসেনি।’ 

বইটি ফেরত দেওয়ার পর জরিমানা প্রসঙ্গে তিনি বলেছেন,  বইটির মলাটের ভেতরে মুদ্রিত ব্রিটিশ সাপ্তাহিক তিন পেন্স বিলম্ব ফি এবং ১৮৭২ সালে লাইব্রেরিটি চালু হওয়ার সময়ে প্রচলিত নিয়মের ভিত্তিতে এই জরিমানা অঙ্ক জানানো হয়েছে। যে গ্রন্থাগারে বইটি ফেরত দেওয়া হয়েছে সেটি  চালু হয়েছিল ১৮৭২ সালে।  ‘অ্যান্টিকুইটিজ অব এথেন্স’ নামের বইটি প্রকাশিত হয় ১৮৫৮ সালে। গ্রন্থাগার চালুর শুরুর সময়  প্রায় ১ হাজার বই সংগ্রহ করে রাখা হয়েছিল। সংগ্রহশালায়  এই বইয়ের নম্বর ছিল ৫০৬। হাডসন ধারণা করছেন, গ্রন্থাগার চালুর কয়েক বছরের মধ্যেই বইটি হারিয়ে যায়। তিনি আরও বলেছেন, লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, বইটি এখন গ্রন্থাগারের ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। বইটি কে নিয়েছিলেন তা আর জানা সম্ভব নয়  কারণ ১৮৭০-এর দশকের ধার নেওয়ার রেজিস্টার বর্তমানে হারিয়ে গিয়েছে। বইটির ভেতরেও এমন কোনো তথ্য নেই, যা থেকে সর্বশেষ পাঠকের পরিচয় শনাক্ত করা  যাবে। 

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের