চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টাক মাথায় চুল গজানোর ওষুধ আবিষ্কারের দাবি গবেষকদের

আন্তর্জাতিক ডেস্ক: টাক মাথায় চুল গজানো ও টাক (baldnessঠেকানোর ওষুধ আবিষ্কারের দাবি করেছেন গবেষকেরা। এই সাফল্যকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে দাবি করেছে মার্কিন ওষুধ কোম্পানি কনসার্ট ফার্মাসিউটিক্যালস (Pharmaceutical)। অ্যালোপেসিয়া তথা টাক রোগকে নিরাময়যোগ্য নয় বলে মনে করা হয়। খবর নিউইয়র্ক পোস্টের।

কনসার্ট ফার্মাসিউটিক্যালস (Pharmaceutical)নতুন এই ওষুধের পরীক্ষা চালিয়েছে। তাদের দাবি, এই ওষুধ দিনে নাত্র দুবার সেবন করলে চুল পড়া কমার পাশাপাশি দ্রুত সেরে যাওয়া চুল আবার গজাতে সাহায্য করে। তৃতীয় ধাপের পরীক্ষার শেষে দেখা গিয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের প্রতি ১০জনের মধ্যে চারজনের ৮০ শতাংশ অথবা তাদের অধিকাংশ চুল এক বছরের মধ্যে আবার গজিয়েছে।

বিশেষ করে সিটিপি-৫৪৩ নামের এই ওষুধ অ্যালোপেসিয়া অ্যারিয়াটা (Alepsia Ariata) তথা টাক রোগ প্রতিরোধে কাজ করে। অ্যালোপেসিয়া অ্যারিয়াটা চুলের লোমকূপে আক্রমণ করলে মাথার কিছু অংশের চুল পড়ে যায় অথবা পুরো মাথায় টাক পড়ে যায়।

সর্বশেষ পরীক্ষার জন্য টাক সমস্যায় আক্রান্ত ৭০৬জন ২৪ সপ্তাহের জন্য বাছাই করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে বসবাসরত এসব ব্যক্তির বয়স ১৮ থেকে ৬৫। পরীক্ষার শুরুতে এদের  চুলের পরিমাণ ছিল মাত্র ১৬ শতাংশ। কারও চুলই ৫০ শতাংশের বেশি ছিল না।

পরীক্ষায় অংশ নেওয়া কিছু রোগীর মধ্যে মাথাব্যথা ও ব্রণের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। অবশ্য ওষুধ কোম্পানিটি জানায়, ওষুধটি সহনীয় পর্যায়ের। মাত্র ৫ শতাংশ রোগী মাথাব্যথা, ব্রণ ও ইনফেকশনের অভিযোগ করেছেন।

আরও পড়ুন পাকিস্তানে এক ধাক্কায় পেট্রল-ডিজেলের দাম বাড়ল লিটার পিছু ৩০ টাকা

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ