সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক অফিসেই একটা আসা–যাওয়ার নির্দিষ্ট সময় থাকে। বেশ কিছু অফিসে আবার শিফট অনুযায়ী ডিউটি থাকে। সেই সময় অনুযায়ী কর্মীদের আসতে এবং যেতে হয়। কিন্তু কোনও কর্মচারী সময়ের আগে অফিসে এসে যদি সময়ের আগে বেরিয়ে যায় তাহলে কী হবে?‌ এই প্রশ্ন উঠছে কারণ এমন ঘটনা ঘটেছে। তাও আবার টানা দু’‌বছর ধরে। অফিসে সময়ের আগে এসে অফিস থেকে বেরোবার নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যেতেন বলে অভিযোগ। এই ছক একদিন ধরা পড়ে যায়। আর ধরা পড়তেই সংস্থা ওই কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেন। কিন্তু তিনি কি কোনও অন্যায় করেছেন নাকি?‌ নিজের মনে এই প্রশ্ন আসতেই সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই কর্মী। কিন্তু আদালত সংস্থার পাশেই দাঁড়ায়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্পেনের ওই কর্মীর বয়স ২২। তিনি প্রত্যেকদিন অফিসে ৪০ মিনিট আগে আসতেন। সকাল ৬:‌৪৫ মিনিটে অফিসে চলে আসতেন। আবার কখনও সকাল ৭টায় অফিসে চলে আসতেন। অথচ তাঁর ডিউটি শিফট ছিল সকাল ৭:‌৩০ মিনিট থেকে। আর এই সময়ের আগে আসাটা টানা দু’‌বছর ধরে চালিয়ে গিয়েছেন ওই কর্মী বলে অভিযোগ। বারবার সংস্থার পক্ষ থেকে ওই কর্মীকে বলা হয়েছিল, শিফটের সময় ৭:‌৩০ মিনিট। সেই সময়েই যেন আসেন। কিন্তু তখন মাথা নেড়ে সম্মতি জানালেও নিজের মতো সময়েই আসতেন। আর আগে এসে কোনও কাজ করতেন না ওই কর্মী বলে অভিযোগ। শিফটের নির্দিষ্ট সময়েই কাজ শুরু করতেন। কিন্তু ছুটির সময়ের আগেই বেরিয়ে যেতেন। এই আগে বেরিয়ে যাতে যেতে পারেন তাই আগে আসতেন অফিসে।

তারপর ঠিক কী ঘটল?‌ ওই কর্মীকে এই কাজের জন্য বরখাস্ত করে সংস্থা। তখন ওই কর্মী আদালতে মামলা করে দেখিয়ে দেন, তিনি যতক্ষণ ডিউটি করার ততক্ষণই করেছেন। সংস্থা বেআইনিভাবে তাঁর চাকরি খেয়ে নিয়েছেন। আইন অনুযায়ী ওই কর্মী যে সময়ে আসতেন সেই সময় অনুযায়ী বেরিয়ে যেতেন। যদিও সেটা অফিসের দেওয়া সময় নয়। অফিসের নিয়ম বারবার লঙ্ঘন করার জেরে ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আদালতে যখন মামলা গড়ায় তখন সংস্থার পক্ষ থেকে সমস্ত তথ্যপ্রমাণ তুলে ধরা হয়। সময়ের আগে এসেও কাজ না করা এবং অফিস থেকে বেরিয়ে যাওয়ার তথ্য তুলে ধরা হয়। ওই মহিলা কর্মী স্পেনের অ্যালিকেন্টের সামাজিক আদালতে মামলা দায়ের করেছিলেন।

আর কী জানা যাচ্ছে?‌ স্পেনের সামাজিক আদালত দু’‌পক্ষের কথা শুনে সংস্থার পাশে দাঁড়ায়। আর এটা যে বেআইনিভাবে বরখাস্ত করা নয় তা জানিয়ে দেয় মহিলা কর্মীকে। অফিসে নির্দিষ্ট সময়ের আগে এসে লগিং করে সেই সময় অনুযায়ী বেরিয়ে যেতেন। সেটা যে নিয়ম নয় মনে করিয়ে দেয় আদালত। এটা সংস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বলে আদালত জানিয়ে দেয়। এমনকী ওই মহিলা কর্মী সংস্থার প্রতি আনুগত্য দেখায়নি বলে রায়ে উল্লেখ করে। সময়ের আগে এলেই যে সেটা সময়ানুবর্তিতা নয় তা আদালত উল্লেখ করে। স্প্যানিশ শ্রমিকদের আইন লঙ্ঘন করেছেন ওই কর্মী বলেও আদালত জানিয়ে দেয়। ধারা ৫৪ লঙ্ঘন করেছেন ওই কর্মী বলে রায় দেয় আদালত।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর