সীতার জন্মস্থান নিয়ে বিতর্কের জের, কাঠমাণ্ডুতে নিষিদ্ধ ‘আদিপুরুষ’-এর প্রদর্শন

নেপালের ১৭টি প্রেক্ষাগৃহে আদিপুরুষ মুক্তি পাওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: ‘বাহুবলী’ নায়ক প্রভাস ও কৃতি শ্যানোন অভিনীত ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক কিছুতেই শেষ হচ্ছে না। ইতিহাস বলছে, রাম-পত্নী জানকীর জন্ম নেপালে। কিন্তু ‘আদিপুরুষ’ এর চিত্রনাট্যকার তা বেমালুম চেপে গিয়ে ভারতেই সীতার জন্ম হয়েছে বলে দাবি করেছেন। আর তাতেই বেজায় চটেছে কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ। কাঠমাণ্ডু শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ ছবির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনি। কোনও ভাবেই যাতে কোনও প্রেক্ষাগৃহে ‘বিতর্কিত’ ছবি প্রদর্শিত না হয় তার জন্য পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকশো কোটি টাকা খরচ করে নির্মিত ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে ভারতে। বীর হনুমানের মুখ থেকে এমন সংলাপ বলানো হয়েছে যা কার্যত রকে বসে আড্ডাবাজির সময়ে ব্যবহার করা হয়। একাধিক হিন্দু সংগঠন তো বটেই, শিবসেনা-কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও ‘আদিপুরুষ’ নিয়ে আপত্তি জানানো হয়েছে। চাপের মুখে পড়ে অবশ্য ছবির গল্প রচয়িতা মনোজ মুনতাসির জানিয়েছেন, যে সব সংলাপ নিয়ে আপত্তি রয়েছে তা বদলে ফেলা হবে।

কিন্তু ছবির সংলাপ নিয়ে নয়, কাঠমাণ্ডুর মে্য়র বালেন শাহ আপত্তি জানিয়েছেন সীতার জন্মস্থান বিকৃত করায়। তাঁর কথায়, ‘সবাই জানে জনক রাজার ঘরেই জন্ম নিয়েছিলেন জানকী। অথচ ‘আদিপুরুষ’ ছবিতে সীতার জন্মস্থান দেখানো হয়েছে ভারতে। ওই বিকৃতি সংশোধন না করলে কাঠমাণ্ডুতে ছবি প্রদর্শিত করতে দেওয়া হবে না।’ সূত্রের খবর, কাঠমাণ্ডু-সহ নেপালের ১৭টি প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে