তালিবানি নিদানের প্রতিবাদে আফগানিস্তানে পরীক্ষা বয়কটে ছাত্ররা

ইস্তফা দিয়েছেন বহু অধ্যাপকও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার সেই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শনিবার নানগরহর বিশ্ববিদ্যালয়ে ছিল পরীক্ষা। পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রীরা গেলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাপা উত্তেজনা তৈরি হয়। ছাত্ররা নিজেদের মধ্যে আলোচনা করে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেন। বিশ্ব বিদ্যালয়ের বহু অধ্যাপক ইস্তফা দিয়েছেন। শনিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওবেইদুল্লা ওয়ারদাক ইস্তফা দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে ১০ বছর তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন।

গত মঙ্গলবার তালিবান সরকারের শিক্ষামন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সরকারের তরফ থেকে নির্দেশিকা জারির পরে আফগানিস্তানের ছাত্রীরা রাস্তা নেমে প্রতিবাদে সামিল হয়। কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে শনিবার  বিক্ষোভ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে নানগরহর বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ছাত্রীরা।তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের বাধা দেয়। বেশ কয়েকজন ছাত্রীকে দেখা গেল ফুঁপিয়ে কাঁদতে। কয়েকজন পড়ুয়া নিরাপত্তা কর্মীরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি চাইলে তাদের মুখের ওপর না বলে দেওয়া হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে যে সব ছাত্র আগে প্রবেশ করেছিল, তাদের কানে এই খবর গেলে তারা একযোগে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয়। প্রশ্নপত্র বিলি হওয়ার আগে তারা কক্ষ ত্যাগ করে। 

আরও পড়ুন মহিলাদের প্রবেশ রুখতে আফগানিস্তান বিশ্ববিদ্যালয় ঘেরা হল কাঁটা তারে

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?