এই মুহূর্তে

ছেড়ে গিয়েছে মা, দুঃখ কাটাতে পুতুলকে আঁকড়ে ধরল বাঁদর ছানা

নিজস্ব প্রতিনিধি: শিশুদের কাছে মা সব, সে মানুষ হোক বা প্রাণী। মা ছাড়া দুনিয়া অচল। কিন্তু একরত্তি সন্তানকে ছোটবেলাতেই ছেড়ে গিয়েছে মা। ছোট থেকেই নিঃসঙ্গ হয়ে পরে বাঁদর ছানা। তার দুঃখ ভোলাতে চিড়িয়াখান কর্তৃপক্ষ তার মত দেখতে একটি পুতুল উপহার দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেটাই এখন ছোট্ট একরত্তি বাঁদর ছানার সর্বক্ষণের সঙ্গী। সেই পুতুলকে আঁকড়ে ধরেই দিন কাটে তার।

ঘটনাটি ঘটেছে জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায়। সাত মাস বয়সী জাপানি ম্যাকাক “পাঞ্চ” একটি হৃদয়বিদারক ঘটনার মাধ্যমে বিশ্বব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করেছে। ভাইরাল হয়েছে মা ছাড়া এক সন্তানের বেড়ে ওঠার ভিডিও। যার সঙ্গী হয়ে রয়েছে প্রাণহীন এক পুতুল। ২০২৫ সালের জুলাই মাসে পাঞ্চকে জন্ম দেওয়ার পরেই পরপরই তার মা তাঁকে ছেড়ে চলে যায়।  শিশুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য, চিড়িয়াখানার রক্ষকরা একটি  পুতুল ওরাঙ্গওটাং খেলনা দিয়েছিল। সেটাকেই পাঞ্চ তার সুখ দুঃখের সঙ্গী করে নেয়। বাঁদর ছানাটি এই খেলনাটি সর্বত্র বহন করত। ঘুমানোর সময়  পুতুলটিকে শক্ত করে জড়িয়ে ধরে  থাকতে দেখা গিয়েছে। এমনকি  সে  ভয় পেলে পুতুলের পিছনে পিছনে লুকিয়ে থাকত। পাঞ্চ এবং তার প্রিয় “ওরা-মামা” এর ভিডিওগুলি দ্রুত অনলাইনে  ভাইরাল হয়েছে।  হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখেছে এবং তাঁকে এইভাবেই এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছে। যদিও পাঞ্চ সেটা বুঝতে  পারবে না তাও সে তার কাজের মধ্যে দিয়েই সকলের মন জয় করে নিয়েছে।

 

জানুয়ারির মাঝামাঝি সময়ে, পাঞ্চকে ধীরে ধীরে চিড়িয়াখানার "মাঙ্কি মাউন্টেন"দের সঙ্গে  পরিচিত করানো হয়। সেখানেই তার একাকিত্ব দেখার পর তাকে একটি পুতুল দেওয়া হয় খেলার জন্য। সেটাকেই সে তার সবক্ষণের সঙ্গী হিসেবে মেনে নেয়। সময় কাটাতে থাকে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীদের পিটিয়ে যাও’, তালিবান সরকারের সঙ্গে ‘দানবের’ তুলনা স্বরা ভাস্করের

আমেরিকার হামলা মোকাবিলায় যৌথ মহড়া শুরু রুশ ও ইরান সেনার

রাজ্যপালের বিছানার চাদর বদলাতে দেরি, চরম শাস্তির মুখে মহকুমা শাসক

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১৮, আহত ৩

রমজানে সম্প্রীতির ছবি! সানা খানের রান্নাঘরে ইফতার সারলেন কিরেণ রিজিজু

থাইল্যান্ডে বহুতল থেকে পড়ে মৃত্যু ব্রিটিশ ফ্যাশন সংস্থা ASOS-এর সহ-প্রতিষ্ঠাতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 2
Goals
Goal at 4' & 32'
Live Score 0 - 2
Match Status Ayush Dev Chhetri (FC Goa) Yellow Card at 25'
Powered by Ei Muhurte