নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

Share:

নিজস্ব প্রতিনিধি : নৃশংস অপরাধ বললেও কম বলা হবে। ৩০ বছরের এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠেছে। কতটা অমানুষ হলে তবে কেউ এই কাজ করতে পারে তা ভেবেই অবাক হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।   

ভয়াবহ ঘটনাটি ঘটেছে পুণের বারামতি তালুকের পন্ডারে MIDC এলাকায়। ঘটনায় ২৬ বছরের গণেশ রামচন্দ্র মানেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই মহিলার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের থেকে জানতে পারেন,  তাঁদের বাড়ির  মেয়ে বাড়িতে কাঁদছে। এরপর বাড়িতে গিয়ে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৩ সেপ্টেম্বর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের হয়। তদন্তে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে গণেশ মানের নাম উঠে আসে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে।  

আরও পড়ুন: মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

অভিযোগ উঠেছে, যৌন নির্যাতনের উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মহিলার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থাতেও তাঁর উপর যৌন নির্যাতন করা হয়। ঘটনাটি যাতে সামনে না আসে তাই তোয়ালে দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। ময়নাতদন্তে  মহিলার মাথা, গলা এবং গোপনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তদন্তে আরও অভিযোগ উঠেছে, মহিলার সোনার গহনা ও নূপুর নিয়ে পালিয়েছিল অভিযুক্ত। এরপর এই ঘটনায়  লুটের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে হাতুড়ি, পোশাক এবং গয়না উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করা হলে  তাকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন