‘গান্ধিবাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা’, রাহুলের সাংসদপদ খারিজে ক্ষুব্ধ মার্কিন সাংসদ

রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দলের সাংসদ রো খান্না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নজিরবিহীন ত‍ৎপরতার সঙ্গে রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে শুধু দেশেই নয়, বিদেশেও চরম সমালোচনার মুখে পড়ল মোদি সরকার। প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদপদ খারিজকে গান্ধি মতাদর্শ এবং ভারতের মূল ভাবধারার প্রতি চরম বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দলের সাংসদ তথা ভারতীয় বংশোদ্ভুত রো খান্না। রাহুলের সাংসদপদ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপও চেয়েছেন প্রভাবশালী ডেমোক্র্যাট সাংসদ।

গত বৃহস্পতিবারই ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধিকে জেলের সাজা শুনিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাত রাজ্যের এক নিম্ন আদালত। আর ওই রায়ের ২৪ ঘন্টার মধ্যেই নজিরবিহীন ত‍ৎপরতা দেখিয়ে শুক্রবার দুপুরে প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদপদ খারিজ করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রাহুলের সাংসদপদ খারিজের খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রেসের কট্টর বিরোধী একাধিক দলও ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে।

ইন্দিরা গান্ধির নাতির সদস্যপদ খারিজের খবর শুনেই টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ভারতীয় বংশোদ্ভুত মার্কিন সাংসদ রো খান্না। টুইটে তিনি লিখেছেন, ‘সংসদ থেকে রাহুল গান্ধিকে বহিষ্কার করা গান্ধি মতাদর্শ এবং দেশের গভীর মূল্যবোধের প্রতি গভীর বিশ্বাসঘাতকতা। এর জন্য আমার ঠাকুরদা কয়েক বছর জেলে জীবন কাটাননি। নরেন্দ্র মোদি, ভারতীয় গণতন্ত্রের স্বার্থে আপনার উচিত এই সিদ্ধান্ত পরিবর্তন করা।’ কূটনীতিবিদরা মনে করছেন, রো খান্নার মতো প্রভাবশালী মার্কিন সাংসদ যেভাবে রাহুল গান্ধির পাশে দাঁড়িয়েছেন তা মোদি সরকারের জন্য চরম বিড়ম্বনার। সম্প্রতি ব্রিটেন সফরে গিয়ে মোদি জমানায় ভারতীয় গণতন্ত্র নিয়ে যে অভিযোগ করেছিলেন রাহুল, তাঁর সাংসদপদ খারিজ সেই অভিযোগকেই কার্যত সিলমোহর দিয়েছে।’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল