বিদায় বেলায় চার ভারতীয় বংশোদ্ভুত-সহ ১৫০০ জনের সাজা কমালেন বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নিছেন জো বাইডেন। আর বিদায়বেলায় একের পর এক অপরাধীকে ক্ষমা দিচ্ছেন তিনি। আগেই ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেছিলেন। আর বৃহস্পতিবার চার ভারতীয় বংশোদ্ভুত-সহ ১,৫০০ জনের সাজা কমিয়েছেন। সেই সঙ্গে ৩৯ জন অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই একদিনে সবচেয়ে বেশি মানুষের সাজা কমানো ও অপরাধ ক্ষমা করে দেওয়ার ঘটনা।

প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে ছেলে হান্টার বাইডেনের অপরাধ ক্ষমা করে দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন জো বাইডেন। অনেকেই তার অপার পুত্র স্নেহ নিয়ে কটাক্ষ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে ছেলের বড়সড় সাজা হতে পারে আশঙ্কা করেই বাইডেন তড়িঘড়ি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা।

ছেলেকে ক্ষমা করে দেওয়ার বিতর্ক মিইয়ে যাওয়ার আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আচমকাই ৩৯ জনের সাজা ক্ষমা করার পাশাপাশি ১,৫০০ জনের সাজার মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত করোনার সময়ে মারণ ভাইরাসের হাত থেকে বাঁচাতে যে সব অপরাধীকে গৃহবন্দি রাখা হয়েছিল, তাদের সাজাই কমানো হয়েছে। আর সাজা কমাতে গিয়ে বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসাবে অনুতপ্ত মানুষদের জন্য ক্ষমার হাত বাড়ানোর বড় সুযোগ রয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার করেছি।’ মারৃকিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের তরফে বলা হয়েছে, একদিনে এত মানুষের সাজা কমানো এবং অপরাধ ক্ষমা করে দেওয়ার ঘটনা নজিরবিহীন। প্রেসিডেন্ট পদ ছেড়ে চলে যাওয়ার আগে আরও বেশ কিছু অপরাধীর সাজা মওকুফের সিদ্ধান্ত নিতে পারেন বাইডেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত