Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাশিয়াকে সাহায্যের পরিণতি ভালো হবে না, চিনকে হুমকি মার্কিন বিদেশ মন্ত্রীর

চিনের গুপ্তচর বেলুন ভূপতিত করা নিয়ে দুঃখপ্রকাশও করতে চাননি মার্কিন বিদেশ মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়াকে সাহায্য করার পরিণতি ভালো হবে না বলে চিনকে সতর্ক করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনের এক ফাঁকে চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই বৈঠকেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে চিনের সাহায্য করার বিষয়ে তীব্র আপত্তি জানান মার্কিন বিদেশ মন্ত্রী। বেজিংকে সতর্ক করে দিয়ে বলেন, ‘’রাশিয়াকে সাহায্যের পরিণতি ভালো হবে না। এতে চিন ও আমেরিকার সম্পর্ক আরও তলানিতে যাবে।’

পাশাপাশি মার্কিন আকাশে নজরদারি চালানো চিনের গুপ্তচর বেলুনকে ভূপতিত করা নিয়ে আমেরিকা যে আনুতপ্ত নয় তাও চিনের প্রেসিডেন্টের বিশেষ দূত ওয়াং ইয়িকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। ভবিষ্যতে মার্কিন আকাশে যদি চিনের কোনও গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়, তাহলে একই পরিণতি ঘটবে বলেও চিনের প্রাক্তন বিদেশ মন্ত্রীকে জানিয়ে দিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রী।

উল্লেখ্য, চলতি মাসেই দেশের আকাশে উড়তে থাকা চিনের গুপ্তচর বেলুন ভুপতিত করেছিল মার্কিন সেনা। ওই ঘটনা নিয়ে বিশ্বের দুই পরাক্রমশালী দেশের মধ্যে সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে। বেজিংয়ের পক্ষ থেকে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগ অস্বীকার করে ওয়াশিংটনের আচরণকে মানসিক বিকারগ্রস্ত বলে কটাক্ষ করেছে চিনের বিদেশ মন্ত্রক। চলতি মাসেই বেজিং সফরে যাওয়ার কথা ছিল মার্কিন বিদেশ মন্ত্রী। কিন্তু গুপ্তচর বেলুন ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ওই সফর স্থগিত রাখেন তিনি।

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি, মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের