সর্বনাশ, চিনে ১৪ মাস বাদে করোনার ছোবলে মৃত্যু

গত বছরের জানুয়ারি মাসে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে শেষ বারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ রক্ষা হলো না। দীর্ঘ ১৪ মাস বাদে মারণ ভাইরাসের আতুরঘর চিনের(China) জিলান প্রদেশে করোনার ছোবলে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত বছরের জানুয়ারি মাসে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে শেষ বারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেবার জিলান প্রদেশেরই এক বাসিন্দা মারণ ভাইরাসের বলি হয়েছিলেন। তার পরে দেশটিতে আর কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন করে মৃত্যু(Death) চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে।

গত কয়েকদিন ধরেই চিনে ফের তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাসের(Corona Virus) ওমিক্রন প্রজাতি। শনিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২ হাজার ১৫৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছেন একজন। এ নিয়ে মারণ ভাইরাসে(Covid) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৮ জনের।

মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণের কারণে ইতিমধ্যেই একাধিক প্রদেশে ফের নতুন লকডাউন জারি করা হয়েছে। ফের ঘরবন্দি হয়ে পড়েছেন চার কোটির বেশি মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি জিলান প্রদেশের। ওই প্রদেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন করে করোনার দাপট শুরু হওয়ায় কার্যত অশনিসঙ্কেত দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা। বেলাগাম সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার