আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মৃত্যুদণ্ড দেওয়া হবে’, নেতানিয়াহুকে কড়া বার্তা দিল শত্রু দেশ ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিল চিরশত্রু দেশ ইরান। এই নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।নেতানিয়াহুকে ইহ্গিত করে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনপন্থী দেশগুলো একত্রিত হয়ে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে পারে।

ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যা নিয়ে কাজেম ঘারিবাদি যুক্তি দেখিয়েছেন যে, আইসিসি ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বর্তমানে ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা তদন্ত করছে। এই ধরনের আদালত সম্ভবত মৃত্যুদণ্ড দেবে না উল্লেখ করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ এটি জাতিসংঘের সাথে সম্পৃক্ত।

একইসঙ্গে তিনি আরও বলেন, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয়। একাধিক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে, কিন্তু এখনো ৫৫টিরও বেশি দেশ রয়েছে, যাদের আইনে এই ধরনের শাস্তি রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি)নেতানিয়াহু ও ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি করেছে। ব্রিটেনও স্পষ্ট জানিয়েছে এখানে পা রাখলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবে নেতানিয়াহু। বরাবরই আইসিসির রায়কে অপমান করে আসছে ইজরায়েল। পাল্টা এই রায়কে নিয়ে তীব্র সমালোচনা করেছিল ইজরায়েল।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ