ইজরায়েলি সেনার হামলায় তিন মেয়েকে হারালেও কর্তব্যে অবিচল এই চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি : পেশায় তিনি চিকিৎসক। চিকিৎসক হিসাবে মানুষের সেবা করাই তাঁর প্রথম কাজ। কিন্তু যে দেশের নাগরিকদের তিনি সেবা করেছেন, সেই দেশই হামলা চালিয়েছে তাঁর পরিবারের সদস্যদের ওপর। এই হামলার ঘটনায় চিকিৎসকের পরিবারের ২০ জনেরও বেশি সদস্যের মৃত্যু হয়। এর আগে হামলার ঘটনায় নিজে্র তিন মেয়েকে হারিয়েছিলেন ওই চিকিৎসক।

ভুক্তভোগী এই চিকিৎসকের নাম ইজ্জেলদিন আবুইলাইশ। আবুইলাইশ হলেন প্রথম প্যালেস্টাইন চিকিৎসক যিনি ইজরায়েলের হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি তাঁর বেঁচে থাকা সন্তানদের নিয়ে কানাডার টরেন্টোতে বসবাস করছেন। তিনি এখন ইউনিভার্সিটি অফ টরেন্টোতে দাল্লা লানা পাবলিক হেলথ স্কুলে অধ্যাপনা করছেন। ২০০৮, ২০০৯ সালে ইজরায়েল ও হামাসের মধ্যে তীব্র লড়াইয়ের সময়ে গাজায় নিজের বাড়িতে ইজরায়েলি সেনার হামলায় নিজের তিন মেয়েকে হারান ওই চিকিৎসক। পাশাপাশি সেই সময় তাঁর পরিবারের আরেক সদস্যকেও নিহত করে ইজরায়েলি সেনা। সেইসময় ভয়াবহ সেই ঘটনার কথা নিজের মুখে বর্ণনাও করেছিলেন আবুইলাইশ।

এখানেই শেষ নয়, গত অক্টোবরে নতুন করে ইজরায়েলি সেনা হামলা চালিয়েছে, তাতে তাঁর পরিবারের ২০ জন সদস্যের মৃত্যু হয়েছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়া সত্বেও নিজের কর্তব্য থেকে সরে আসেননি ওই চিকিৎসক। এখনও ইজরায়েলি চিকিৎসকদের সঙ্গে কাজ করতে চাইছেন এক সময়ে ইজরায়েলি হাসপাতালে কর্মরত আবুইলাইশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাই এখনও তাঁর কাছে মূল মন্ত্র। উল্লেখ্য, পাঁচ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই চিকিৎসক।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি