গাজা-ইজরায়েল সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি মিশরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় মধ্যস্থতার ভূমিকায় ছিলো মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি মিশর এই ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে এই হুমকি দিয়েছে মিশর।

এই প্রতিবেদনের প্রকাশের পর তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর। বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মিশরের সরকারি তথ্য পরিষেবা বিভাগের প্রধান দিয়া রাশওয়ান অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, ‘মিসরের মধ্যস্থতার প্রচেষ্টায় সংশয় করা কিংবা একে কলঙ্কিত করার চেষ্টা করা হলে তা গাজায় চলমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এমন করা হলে মিশর পুরো সংকট থেকে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হবে।’ এমনকি এতে সংকট বাড়বে বলে হুঁশিয়ারি দেয় মিশর।

মঙ্গলবার ২১শে মে একটি প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি সূত্রের বরাত দিয়ে সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি হামাস যে যুদ্ধবিরতির চুক্তিটির প্রতি সমর্থন জানিয়েছে, সেটি মূল চুক্তি নয়।

অর্থাৎ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের কর্মকর্তারা বৈঠকে বসে যেসব শর্ত খসড়ায় অন্তর্ভুক্ত করেছিলেন, সেগুলোর মধ্যে কয়েকটির বিকৃতি ঘটিয়েছেন মিশরীয় গোয়েন্দা কর্মকর্তারা, তারপর সেটি হামাসের কাছে পাঠানো হয়েছিল।

হামাস এবং ইজরায়েলের মধ্যেকার যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছিল মিশরের গোয়েন্দা সংস্থার দিকে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে (সিএনএনের) সেই প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মিশরের গোয়েন্দা বিভাগ যুদ্ধবিরতির চুক্তির শর্তে ইচ্ছাকৃত পরিবর্তন এনে চুক্তির বিকৃতি ঘটিয়েছে।

অন্যদিকে এই খবর ‘ফাঁস’ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তারা মিশরের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। যা পরবর্তীতে যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থা সৃষ্টি করেছিল।

শুক্রবারের এক বার্তায় মিশরের স্টেট ইনফরমেশন সার্ভিসের প্রধান দিয়া রাশওয়ান বলেন, ‘কিছু মহল মিশরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে।যারা এসব করছে, তারা জানে না যে মিশর কিন্তু এই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে, নিজের ইচ্ছেয় নয়।’

উল্লেখ্য ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছে মিশর। কেননা, দেশটি আশঙ্কা করছে, ইজরায়েলি অভিযানের কারণে ফিলিস্তিনিরা সীমান্ত পেরিয়ে মিশরে চলে আসতে পারে। তাই সেখানে নিরাপত্তা জোরদার করেছে দেশটি।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর