বাড়তি সময় কাজ করুন, না হলে বিদায় হোন, টুইটার কর্মীদের বার্তা ইলন মাস্কের

কর্মীদের বাড়তি সময় কাজ করার নির্দেশ দিলেন মাস্ক। আর কোনও কর্মী যদি তা না করতে পারেন তাহলে চাকরি থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেন এই ধনকুবের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ইলন মাস্কের (Elon Musk) নির্দেশ ঘিরে শোরগোল। টুইটারের (Twitter) মালিকানা নেওয়ার পর থেকে একের পর এক নতুন নিয়ম চালু করছেন তিনি। এবার সংস্থার কর্মীদের বাড়তি সময় কাজ করার নির্দেশ দিলেন মাস্ক। আর কোনও কর্মী যদি তা না করতে পারেন তাহলে চাকরি থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেন এই ধনকুবের।

সূত্রের খবর, সংস্থার কর্মকর্তাদের এক ই–মেইল পাঠিয়েছেন ইলন মাস্ক। সেখানে টুইটারের কর্মীদের উদ্দেশে মাস্ক বলেছেন, চাকরি টিকিয়ে রাখতে হলে কর্মীদের বাড়তি সময় কাজ করতে হবে। এই বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সম্মতি জানাতে হবে। যদি কোনও কর্মী এই চুক্তিতে সই না করেন তাহলে তাঁদেরকে তিন মাসের বেতন দিয়ে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা নেওয়ার পর একের পর এক নির্দেশ দিয়েছেন ইলন মাস্ক। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি ইতিমধ্যে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করা হবে বলে ঘোষণা করেছেন। মাস্কের দাবি, টুইটারে দিনে ৪০ লাখ ডলার লোকসান গুনছে। তাই কর্মী ছাঁটাই ছাড়া সংস্থার কাছে অন্য কোনো উপায় নেই। প্রসঙ্গত ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর সংস্থার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। টুইটারের মালিক বলেন, বৈশ্বিক মন্দার কারণে বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমে যাচ্ছে। তবে টুইটার কেনার পর মাস্ক জানিয়েছিলেন, গ্রাহকদের জন্য বিনা পয়সায় পরিষেবা পাওয়ার দিন শেষ হতে চলেছে। অর্থের বিনিময়ে টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ করে নিতে পারবেন। যদিও এর জন্য তাঁদেরকে প্রতি মাসে আট ডলার খরচ করতে হবে। তবে আপাতত সেই নিয়ম স্থগিত করেছে টুইটার।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি