সাত বছরে প্রথমবার কমল চিনের রফতানি

Share:

নিজস্ব প্রতিনিধি : সাত বছরে প্রথমবার কমল চিনের রফতানি। অর্থনৈতিক মন্দার মধ্যে হ্রাস পেয়েছে চিনের বাণিজ্যে। এর আগে ২০১৬ সালে চিনের রফতানি বাণিজ্য কমেছিল ৭.৭ শতাংশ।

কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চিন ৩.৩৮ ট্রিলিয়ান ডলার মূল্যের রফতানি করেছে, যা গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ কম। এর আগে ২০২২ সালেও রফতানির পরিমাণ তার আগের বছরের তুলনায় বেড়েছিল। প্রায় ৭ শতাংশ রফতানি বেড়েছিল ২০২২ সালে।এই প্রসঙ্গে চিনের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, চলতি বছর চিনের মন্দা দশা কাটিয়ে ওঠা কঠিন হবে। পণ্যের চাহিদা কম থাকায় চিনের রফতানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরও চিনা পণ্যের চাহিদা কম থাকতে পারে। এর প্রভাব চিনা অর্থনীতির ওপরও পড়বে।

জানা গিয়েছে, ২০২৩ সালে রাশিয়ার সঙ্গে রেকর্ড পরিমাণ বাণিজ্য করেছিল চিন। ২৪০ বিলিয়ান ডলার বাণিজ্য করেছিল। এটি গত বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। তবে সামগ্রিকভাবে ২০২৩ সালে রফতানির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। রফতানির পাশাপাশি হ্রাস পেয়েছে আমদানির পরিমাণ। ২০২৩ সালে চিনে আমদানির পরিমাণ ৫.৫ শতাংশ থেকে কমে হয়েছে ২.৫৬ ট্রিলিয়ান ডলারে।

 

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ