তীব্র গরমে ইউরোপে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার ৬৬ জন

Share:

ন্তর্জাতিক ডেক্সঃ ইউরোপে বেড়ে চলেছে গরমের প্রকোপ। এই গরমের জেরেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সম্প্রতি ফোর্বসের এক প্রতিবেদনে  গবেষকরা ইউরোপের ১৬টি দেশের প্রতিদিনের রেকর্ড তাপমাত্রা ও এর ফলে মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষণার ফলে দেখা গেছে, ২০২২ সালে তীব্র গরমে ইউরোপে ৭০ হাজার ৬৬ জন মারা গেছেন।  এ বিষয়ে কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, ‘২০২২ সালে ইউরোপে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল রেকর্ড তাপমাত্রা।’

  আবহাওয়া দফতর জানিয়েছে, ইউরোপের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। যা ছিল ইউরোপের রেকর্ড তাপমাত্রা। প্রসঙ্গত, ইউরোপের বিভিন্ন দেশে নজিরবিহীন দাবদাহ চলছে। কোনো কোনো দেশে দাবানল ছড়িয়ে পড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, জলবায়ু পরিবর্তন এবং প্রশান্ত মহাসাগরের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকার   প্রভাবে গরম চরমে উঠেছে। এ কারণেই ২০২২ সালে ইউরোপে মাত্রাতিরিক্ত গরম পড়েছিল।

প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই  জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস সবচেয়ে উষ্ণতম সময়ের মধ্যে ছিল ইউরোপ।  বিজ্ঞানীরা ২০২৩ সাল টি সবচেয়ে উষ্ণতম বছর  বলে অভিহিত করেছে। প্রসঙ্গত,তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশ হচ্ছে গ্রিস, ইতালি ও স্পেন। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের কিছু জায়গায় বড় ধরনের দাবদাহ দেখা দিয়েছে।

  

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম