চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ ৫, অধরা অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে চলল গুলি। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির লরেল কাউন্টির গ্রামীণ এলাকায় প্রকাশ্যে চলল গুলি। আর তাতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গুলি চালানোর ঘটনার পর কেন্টাকি মহাসড়ক বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন।

শনিবার লন্ডন শহর থেকে প্রায় ৯ মাইল উত্তরে ‘ইন্টারস্টেট ৭৫’ নামে পরিচিত এলাকাতে চলেছে গুলি চালানোর ঘটনা।  লেক্সিংটনের শেরিফ কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন  ৩২ বছর বয়সী জোসেফ নামের এক ব্যক্তি। তবে এখন পর্যন্ত লন্ডন পুলিশ তাকে আটক করেনি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, কিছুদিন আগে  মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের এক ওয়াটার পার্কে গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে জখম হয়েছে দুই শিশু সহ আটজন। এই ঘটনার পর ফের কেন্টাকি মহাসড়কে চলল গুলি। বলা বাহুল্য, ২০২৪ সালে মার্কিন  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১৫টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর তাতেই বাড়ছে আতঙ্ক।

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ