বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে খুন প্রাক্তন আফগান সাংসদ

খুনের ঘটনাটি ঘটে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুষ্কৃতীদের গুলিতে খুন আফগানিস্তানের প্রাক্তন সাংসদ মুরসাল নাবিজাদার। কে বা কারা তাঁকে তাঁর বাড়ি ঢুকে গুলি করে খুন করে। ঘটনায়  তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরও মৃত্যু হয়েছে।   ঘটনায় গুরুতর জখম মুরসালের ভাই এবং আরও এক নিরাপত্তারক্ষী। গুলি চালনার ঘটনাটি ঘটেছে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে দুষ্কৃতীদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে। তালিবানরা আফগানিস্তান দখলের পর পূর্বতন কোনও সরকারের প্রাক্তন কোনও মন্ত্রী খুন হয়ে গেলেন। এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফ থেকে খুনের দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়নি। কী কারণে খুন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাঁর তৃতীয় দেহরক্ষী পালিয়েছে। যাওয়ার সময় নিয়ে গিয়েছে দামি গহনা।শুরু হয়েছে তাঁরও খোঁজ।

বয়স মাত্র ২৯ বছর। ২০১৯-য়ে আফগানিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুরসাল। বিপুল ভোটে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাবুল থেকে। পূর্বতন আফগানিস্তান সরকারের প্রতিরক্ষা কমিশনের অন্যতম সদস্য ছিলেন। সরকারি কাজের দায়িত্ব পালনের পাশাপাশি ২৯ বছরের এই তরুণী একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। অত্যন্ত স্পষ্টবাদী নেতা বলেই তিনি পরিচিত ছিলেন।  আফগানিস্তান তালিবান দখলের পরেও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

প্রাক্তন সাংসদের খুনের ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে ইওরোপীয় ইউনিয়ন।  বিবৃতি জারি করে বলেছে, রাতের অন্ধকারের সুযোগে একজন নিরীহ রাজনৈতিক ব্যক্তিত্বকে খুন করা হল। 

আরও পড়ুন তালিবানি নিদানের প্রতিবাদে আফগানিস্তানে পরীক্ষা বয়কটে ছাত্ররা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়