আজই নাম ঘোষণা, কে হবেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। গত ৪ ডিসেম্বর তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হয়। এরপর শুক্রবার(১৩ ডিসেম্বর)নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে চলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

এই নিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে বলা হয়েছে,পোল্যান্ড সফর শেষে ফিরে শুক্রবার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ। এর আগে গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতন হয়েছে। ফলে নতুন প্রধানমন্ত্রী তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন। যদিও কে হবেন নতুন প্রধানমন্ত্রী তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দেশটির প্রেসিডেন্ট।

এদিকে বার্নিয়ের পদত্যাগের মধ্যে দিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে দেশটি। বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তাঁর প্রস্তাবিত বাজেট, যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এই বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, যা বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করে তোলে।

অন্যদিকে বিরোধীরা ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়। তিনি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দেশের হাল ছাড়বেন না আর পদত্যাগ পত্রও জমা দেবেন না।

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়