ফের নিউইয়র্কে গান্ধি মূর্তি ভাঙচুর, অধরা দুষ্কৃতী

নিউইয়র্কে একটি তুলসি মন্দিরের সামনে থাকা গান্ধি মূর্তিতে ভাঙচুর চালানো হয়। মূর্তিটিকে ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : একমাসের মধ্যে দু’বার নিউইয়র্কে (New York) মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) মূর্তি ভাঙচুর করা হল। গত ১৬ অগাস্ট নিউইয়র্কে একটি তুলসি মন্দিরের সামনে থাকা গান্ধি মূর্তিতে ভাঙচুর চালানো হয়। মূর্তিটিকে ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়। এর আগে অগাস্ট মাসের তিন তারিখেও মহাত্মার মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছিল। এই ঘটনার পিছনে জাতি বিদ্বেষ কাজ করছে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের সাউথ রিচমন্ড হিল এলাকায় ৷ মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ৷ প্রথমে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী হাতুড়ি দিয়ে গান্ধি মূর্তির মাথায় আঘাত করে ৷ পরে তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন ৷ পরে মূর্তিটি ভেঙে সেটিকে উপড়ে ফেলে দেওয়া হয় ৷ ভাঙা ওই মূর্তিটির গায়ে কালো কালি দিয়ে নোংরা শব্দ লিখে দেওয়া হয়৷ জানা গিয়েছে, যে মন্দিরের বাইরে এই ঘটনা ঘটানো হয়েছে তার নাম শ্রী তুলসী মন্দির ৷ মন্দিরের প্রতিষ্ঠাতা লখরাম মহারাজ জানিয়েছেন, এই ঘটনা দুঃখজনক এবং আতঙ্কের ৷ তদন্তকারীরা জানিয়েছেন, দু’সপ্তাহ আগেও এই গান্ধি মূর্তিতে হামলা চালানো হয়েছিল (Gandhi Statue Vandalised New York) ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই মন্দিরে আসা ভক্তদের মধ্যেও৷ মহাত্মা গান্ধির যে মূর্তিটি ভাঙা হয়েছে সেটির মূল্য প্রায় 4 হাজার মার্কিন ডলার৷ এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ম্যানহাটনের মতো জায়গায় গান্ধি মূর্তির উপর হামলার ঘটনা ঘটেছে।

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২৫-৩০ বছরের কয়েকজন যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। ভিডিওয় দেখা যাচ্ছে একটি সাদা মার্সিডিজ বেঞ্চ ও একটি গাঢ় রংয়ের গাড়ি চেপে সম্ভবত সেটি টয়টো ক্যামরি তাতে চেপে আসে। পুলিশের অনুমান, এই দু’টি গাড়ি দুষ্কৃতীরা ভাড়া করেছিল। এই গাড়ি দু’টির সূত্র ধরে দুষ্কৃতীদের সন্ধান করছে নিউইয়র্ক পুলিশ।

বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ