ইজরায়েলি বিমান হামলায় খতম হিজবুল্লাহের মিসাইল শাখার প্রধান, মৃত্যুপুরী লেবানন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলি  বিমান হামলায় ভয়াবহ পরিস্থিতি লেবানানের রাজধানী বৈরুতে। মঙ্গলবার বিমান হামলায় প্রাণ হারালেন হিজবুল্লাহর ক্ষেপাণাস্ত্র শাখার প্রধান ইব্রাহিম কুবাইসি । ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। শুধু তাই নয় ইজরায়েলের তরফে জানান হয়েছে,  কয়েক দশক ধরে  কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট ফোর্সের কমান্ডার ছিলেন। তাঁর মৃত্যুকে “জেরুজালেমের পথে” শহীদ হিসাবে বর্ণনা করেছে ইজরায়েল। প্রধাণত, যেসকল ব্যক্তি ইজরায়েলি সেনার হাতে মৃত্যু হয় তাঁকে এই নামে আখ্যায়িত করা হয়ে থাকে।

১৯৮০ সালে কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপাণাস্ত্র শাখায় যোগদান করেন। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয় হিজবুল্লাহর সামরিক কৌশলে গভীরভাবে জড়িত ছিলেন। শাখার  ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তাই ইব্রাহিম কুবাইসির মৃত্যু হিজবুল্লাহর জন্য বড় আঘাত হিসেবে দেখছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, একদিকে যখন হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে সেইসময় জঙ্গি গোষ্ঠী হাইফা এবং  সাফেদ  ইজরায়েলের উত্তরাঞ্চলে ৩০০ টি রকেট নিক্ষেপ করেছে। গালিলি অঞ্চল জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। অন্যদিকে, সোমবার থেকে শুরু হওয়া বৈরুতে ইজরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত  ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।  হাজার হাজার মানুষ নিরাপত্তার খোঁজে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। একথায় বলা যায়, ইজরায়েলের  সঙ্গে সংঘর্ষের জেরে কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন বৈরুতের আমজনতা।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর