হিজাব বিতর্কে মিডিয়ার সব আলো শুষে নিলেন মুসকান

মুসকানের বাড়ি কর্নাটকের মান্ড্যতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হিজাব বিতর্কে তপ্ত দেশ। মামলা গড়িয়েছে আদালতে। মুসলিম মহিলাদের জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে গেলে হিজাব পরা চলবে না। মুসলিম মহিলা পড়ুয়ারা সেই নির্দেশিকা মানতে অস্বীকার করায় পরিস্থিতি রীতিমতো জটিল হয়ে উঠেছে। আর মহিলাদের হিজাব পরে কলেজে যাওয়ার শক্তি জুগিয়েছে মুসকান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দৃশ্য, যা দেখে অনেকেই তালিবানি শাসনের সঙ্গে তুলনা করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গিয়েছে, রাম-ভক্তরা মুসকানকে রীতিমতো হেনস্থা করছে। তারা সমস্বরে জয়-শ্রীরাম স্লোগান দিচ্ছে। আর একা মুসকান আল্লাহর নামে জয়ধ্বনি দিচ্ছে। তার একার চিৎকারের কাছে বাকিদের চিৎকার হার মানছে। সেই অদম্য তরুণির সাক্ষাৎকার নিয়েছে বিবিসি।

মুসকানের বাড়ি কর্নাটকের মান্ড্যতে। বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অদম্য এই মহিলা জানিয়েছেন, ‘আমি আমার অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চাই। বাকিরা কী পড়বে, তা নিয়ে আমার কোনও সমস্যা নেই। যারা গেরুয়া পরবে বলে মনে করছে, তারা গেরুয়া পরতেই পারে। যারা মনে করবে পাঞ্জাবি পরবে, তারা পাঞ্জাবি পরতেই পারে। আর মুসলিম মহিলাদের প্রথাই হল বোরখা পরা। এটা ধর্মের অঙ্গ। সেখানে কেউ কাউকে বাধা দিতে পারে না।’

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মুসকান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁকে হেনস্থা করার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবি দেখে অনেকেই তাঁকে কুর্নিশ জানিয়েছে। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।‘আমাকে অনেকেই সমর্থন জানিয়েছেন। লড়াই চালিয়ে যেতে প্রেরণা জুগিয়েছেন। তাদের সকলের প্রতি অকুণ্ঠ ধন্যবাদ।’

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়