আদানির পরে এবার হিন্ডেনবার্গের নিশানায় জ্যাক ডরসির পেমেন্ট ফার্ম Block

বুধবার রাতেই এক টুইটে হিন্ডেনবার্গের পক্ষ থেকে জানানো হয়, ‘শিগগিরই নতুন রিপোর্ট – আরও একটি বড় রিপোর্ট।'

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ধনকুবের গৌতম আদানির পরে এবার টুইটারের প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা জ্যাকল ডরসির পেমেন্ট ফার্ম ব্লক ইনকর্পোরেটেডের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জ্যাক ডরসির মালিকানাধীন ব্লক ইনকরপোরেটেড জালিয়াতির মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছে।’ ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন শেয়ারবাজারে ব্লক ইনকরপোরেটেডের শেয়ারে বড়সড় পতন ঘটেছে। একদিনেই শেয়ারদর ২০ শতাংশ কমেছে।

বুধবার রাতেই এক টুইটে হিন্ডেনবার্গের পক্ষ থেকে জানানো হয়, ‘শিগগিরই নতুন রিপোর্ট – আরও একটি বড় রিপোর্ট।’ নিমিষেই ওই টুইট ছড়িয়ে পড়ে। গত জানুয়ারি মাসে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলা নাথান অ্যান্ডারসন ফের কোন সংস্থার বেআইনি কার্যকলাপের পর্দাফাঁস করছেন তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক টুইট ঘিরে রীতিমতো কাঁপতে থাকে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার। অনেকেই মনে করছিলেন, কোনও আমেরিকান ব্যাঙ্ক নিয়ে নয়া বোমা ফাটাবে শর্ট সেলার সংস্থাটি।

টুইটের কয়েক ঘন্টার মধ্যেই জ্যাক ডরসির মালিকানাধীন পেমেন্ট  সংস্থা ব্লক ইনকরপোরেটেডের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করা হয় হিন্ডেনবার্গের পক্ষ থেকে। এক টুইটে সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘দুই বছরের তদন্তের শেষে আমরা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি যে, ব্লক অন্যায়ভাবে গ্রাহক সংখ্যা বাড়িয়ে সুবিধা নিয়েছে। কোম্পানির ক্যাশ অ্যাপের কাজে একাধিক ত্রুটি রয়েছে বলেও অভিযোগ করেছে হিন্ডেনবার্গ।’ ওই রিপোর্ট প্রকাশের পরেই মার্কিন শেয়ারবাজারে হুড়মুড়িয়ে পড়তে থাকে সংস্থাটির শেয়ার। যেভাবে একদিনেই ২০ শতাংশ সম্পত্তি খুঁইয়েছে জ্যাক ডরসির সংস্থা তাতে গৌতম আদানির মতোই টুইটারের সহ প্রতিষ্ঠাতাকে পথে এসে দাঁড়াতে হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।  

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার